শাহ-শুভেন্দুর বৈঠকে পঞ্চায়েতে হিংসার ছক কষা হল না তো? বিস্ফোরক কুণাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির খবর। প্রথম দিনই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে প্রাণ খোয়ালেন এক কংগ্রেস কর্মী। অন্যদিকে, ডোমকল, খড়গ্রাম-সহ একাধিক জায়গায় গন্ডগোলের ছবি প্রকাশ্যে এসেছে! এহেন পরিস্থিতিতে বাংলাজুড়ে অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে শাসক বিরোধী দলগুলি। শুধু তাই নয়, বাংলাজুড়ে এই অশান্তির জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিরোধী দলনেতারা।

আরও পড়ুন: Dilip Ghosh: পুলিশের ক্ষমতা নেই গণ্ডগোল আটকানোর, পঞ্চায়েতের আগে ‘অশনি সংকেত’ দিলীপের মুখে

কিন্তু একাধিক কটাক্ষের মুখে পরেও অশান্তির ইস্যুতে পাল্টা দিতে ছাড়েনি শাসক শিবির। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তের হিংসায় ঘটনায় বিজেপিকে দায় করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এপ্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। বললেন, “শুভেন্দু অধিকারী ও অমিত শাহর গোপন বৈঠকে পঞ্চায়েতে হিংসার ছক কষা হয়েছে।”

শাহ-শুভেন্দুর বৈঠকে পঞ্চায়েতে হিংসার ছক কষা হল না তো, বিস্ফোরক অভিযোগ কুণালের 
শাহ-শুভেন্দুর বৈঠকে পঞ্চায়েতে হিংসার ছক কষা হল না তো, বিস্ফোরক অভিযোগ কুণালের

প্রসঙ্গত, প্রথম থেকেই প্রশ্ন উঠছিল যে, বাংলায় কবে হবে পঞ্চায়েত ভোট? তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। অন্যদিকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবে তা নিয়েও রাজ্য ও রাজ্যপালের মধ্যে একটা সংঘাত লেগেই ছিল। যদিওবা অবশেষে রাজ্য নির্বাচন কমিশনার পদের দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। আর যেহেতু আগের দুই বার অর্থাৎ ২০১৩ ও ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বাংলাজুড়ে হিংসা মারাত্মক রুপ ধারণ করেছিল। যার জেরে গত দু’বারের ভোটের থেকে শিক্ষা নিয়ে এবারে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কয়েক দফায় পঞ্চায়েত করানোর দাবি তুলে ছিল বিরোধী দলগুলি। ইতিমধ্যেই যার দরুন রাজ্যপালের দ্বারস্থ হয়েছে শাসক বিরোধীরা।

শাহ-শুভেন্দুর বৈঠকে পঞ্চায়েতে হিংসার ছক কষা হল না তো, বিস্ফোরক অভিযোগ কুণালের 

এহেন পরিস্থিতিতে হিংসার নেপথ্যে শুভেন্দু ও শাহের গোপন ষড়যন্ত্র কেই দায়ী করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এপ্রসঙ্গে ট্যুইটে তিনি লেখেন, “আপনি এবার ক্রোনোলজিটা বুঝুন। ২৭ মার্চ সংসদে শাহ-শুভেন্দু সাক্ষাৎ। ২৯ মার্চ শ্যামবাজারের ধরনা মঞ্চ থেকে শুভেন্দু হুমকি দেন! বলেন, ‘আগামিকাল কী হয় দেখবেন’। এরপরে ৩০ মার্চ রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা হয়। ৪ এপ্রিল, রামনবমীর মিছিলে বন্দুক দেখানো ১৯ বছর বয়সি যুবক সুমিত সাউকে পুলিশ গ্রেফতার করল। পরে সে স্বীকার করল যে, সে বিজেপি কর্মী। এবার শুক্রবার দুজনের গোপন বৈঠক হয়েছে। তাতে রাজ্যের পঞ্চায়েত ভোটে অশান্তির ছক কষার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা কি রাজনৈতিক অশান্তি সৃষ্টির প্রথম পদক্ষেপ প্রত্যক্ষ করছি?”

শাহ-শুভেন্দুর বৈঠকে পঞ্চায়েতে হিংসার ছক কষা হল না তো, বিস্ফোরক অভিযোগ কুণালের 

শাহ-শুভেন্দুর বৈঠকে পঞ্চায়েতে হিংসার ছক কষা হল না তো, বিস্ফোরক অভিযোগ কুণালের 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন