Akshay Kumar-KRK: তাঁকে খুনের ছক কষেছিলেন অক্ষয় কুমার, বিস্ফোরক অভিযোগ কেআরকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডের বিভিন্ন সিনেমা, অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নানা মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন কেআরকে। এক কথায় স্বঘোষিত সমালোচক তিনি। এবার তাঁর এক বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার নাকি তাঁকে জেলের ভিতরেই খুনের চেষ্টা করেছিলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস সমাপ্তির অপেক্ষা, আল্টিমেট টেস্টের ভরসা বিরাট-রাহানে জুটি

কমল রাশিদ খান ওরফে কেআরকের অভিযোগ, অক্ষয় কুমারকে তিনি ক্যানাডিয়ান কুমার বলেছিলেন। সেই কারণেই অভিনেতা নাকি তাঁকে খুনের ছক কষেছেন। তিনি জানিয়েছেন, ‘বলিউডে অক্ষয় কুমার ছাড়া সকলের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। অক্ষয় প্ল্যান করে তাঁকে জেলে ঢুকিয়েছিলেন। জেলের ভিতরেই তাঁকে মেরে ফেলার পরিকল্পনা ছিল। কিন্তু এই দাবিতে কোনও প্রতিক্রিয়া দেননি বলিউডের ‘খিলাড়ি’।

তাঁকে খুনের ছক কষেছিলেন অক্ষয় কুমার, বিস্ফোরক কেআরকে

কেআরকের আরও দাবি, “আমি খুন হলে তার দায় সলমন খান, শাহরুখ খান বা করণ জোহারের নয়। দোষী একমাত্র অক্ষয় কুমার, আর কেউ নয়। আমি ওঁকে কানাডা কুমার বলে ভুল করেছি। কেন তাঁকে ওই নামে ডাকতে পারব না? ওঁর কোটি কোটি টাকার সম্পত্তি আছে কানাডায়। আমি অবশ্যই ওঁকে কানাডা কুমার বলে ডাকব। এই কারণেই উনি নিজের ক্ষমতা প্রয়োগ করে আমাকে খুন করার চেষ্টা করবেন।”

তাঁকে খুনের ছক কষেছিলেন অক্ষয় কুমার, বিস্ফোরক কেআরকে
তাঁকে খুনের ছক কষেছিলেন অক্ষয় কুমার, বিস্ফোরক কেআরকে

এই ধরনের বিতর্কিত মন্তব্য করে অতীতেও করেছেন কেআরকে। সলমন খান থেকে শুরু করে শাহরুখ খান- প্রায় সকল তারকাই তাঁর সমালোচনার নিশানায় এসেছেন। এরফলে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। অক্ষয় কুমারের সিনেমা নিয়ে নানা মন্তব্য করেছিলেন তিনি। বচ্চন পাণ্ডে, রামসেতু, সেলফি- সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চরম ট্রোল করেছিলেন কেআরকে।

তাঁকে খুনের ছক কষেছিলেন অক্ষয় কুমার, বিস্ফোরক কেআরকে

তাঁকে খুনের ছক কষেছিলেন অক্ষয় কুমার, বিস্ফোরক কেআরকে
তাঁকে খুনের ছক কষেছিলেন অক্ষয় কুমার, বিস্ফোরক কেআরকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত