WTC Fainal: রুদ্ধশ্বাস সমাপ্তির অপেক্ষা, আল্টিমেট টেস্টের ভরসা বিরাট-রাহানে জুটি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রাক্তন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার গতবার নিজেদের ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হারতেই বলেছিলেন, ‘নেভার আন্ডারএস্টিমেট দ্য ইন্ডিয়ান্স’। চলতি বিশ্ব টেস্ট ফাইনালের চতুর্থ দিন ওভালের গ্যালারিতে সেই কোটসের ব্যানার দেখা যাচ্ছিল। ২০১৯-২০ মরসুমের ডাউন আন্ডার সফরের সাফল্য টেনে ‘মেন ইন ব্লু’ ব্রিগেডকে উদ্বুদ্ধ করছিলেন সমর্থকরা।

আরও পড়ুন: ক্লাব ক্রিকেট কে গুরুত্ব দিলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভুলে যাও, বিস্ফোরক শাস্ত্রী

কিন্তু তাঁদের আশা-ভরসার দাম চোকাতে ব্যর্থ তারকাঠাসা টপ অর্ডার। যদিও কিছুটা আশার আলো এখনও দেখা যাচ্ছে। কারণ প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাইশ গজে ফের বুক চিতিয়ে লড়ছেন অজিঙ্কা রাহানে। সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। ওভালের পিচে আর কোনও জুজু নেই। যা কিছু ছিল লন্ডনের ৩০ ছুঁইছুঁই তাপমাত্রা সব শুষে নিয়েছে।

রুদ্ধশ্বাস সমাপ্তির অপেক্ষা, আল্টিমেট টেস্টের ভরসা বিরাট-রাহানে জুটি
রুদ্ধশ্বাস সমাপ্তির অপেক্ষা, আল্টিমেট টেস্টের ভরসা বিরাট-রাহানে জুটি

এখন শেষ দিন জয়ের জন্য ভারতের দরকার আরও ২৮০ রান। হাতে রয়েছে ৭ উইকেট। এই পরিস্থিতি থেকে কি জেতা সম্ভব? চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর মহম্মদ শামি বলেছেন, ‘আমরা ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। রবিবার আমরা ম্যাচ জিতব। আমরা সব সময় লড়াই করার জন্য প্রস্তুত।

5 10

শুধু ইংল্যান্ডে নয়, বিশ্বের সর্বত্র আমরা ভাল পারফরম্যান্স করেছি। তাই বিশ্বাস রয়েছে, সবাই মিলে চেষ্টা করলে এই ম্যাচ আমরা জিততে পারব’। আর সেই আশার আলো এখনও টিমটিম করে জ্বলছে, সেটা ওই বিরাট আর রাহানের ৭১ রানের নির্ভুল জুটির উপর ভর করেই। পঞ্চম দিনও যদি বিরাটরা এমন নির্ভুল ক্রিকেট খেলে যেতে পারেন, তাহলে কে বলতে পারে, কোনও মিরাক্যাল হবে না?

রুদ্ধশ্বাস সমাপ্তির অপেক্ষা, আল্টিমেট টেস্টের ভরসা বিরাট-রাহানে জুটি

6 11

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল জেতার আশা যদি বিরাটকে আরও খানিকটা মরিয়া করে তোলে, তাহলে কে বলতে পারে তাঁর ব্যাট থেকে মহানায়কোচিত কিছু ঘটে যাবে না? হোক না লক্ষ্য অনেক দূর, ভুলে গেলে চলবে না এখনও রবীন্দ্র জাদেজা নামের এক ব্যাটার আছেন সাজঘরে, আগের ইনিংসের নায়ক শার্দূলও আছেন। সুতরাং, ভারতীয় সমর্থক, সিটবেল্ট ভাল করে বেঁধে ফেলুন। পঞ্চম দিন বহু লড়াই বাকি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর