সিভিক ভলেন্টিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত কোলকাতা পুলিশের, এবার কি হবে সমস্যার সমাধান

সিভিক ভলেন্টিয়ার এর ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সিভিক ভলেন্টিয়ার। গোটা রাজ্যের মত কলকাতা পুলিশের কাছেও এই সেভিক ভলেন্টিয়াররা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার দের নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। শুধু বিশেষজ্ঞরাই নয় সিভিক ভলেন্টিয়ার এর ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। আর এবার এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়েই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ।

জানা গিয়েছে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের এবার প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। ২১ দিন চলবে এই প্রশিক্ষণ। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রথম দফার প্রশিক্ষণ হবে আগামী নভেম্বর মাসের ৪ তারিখ থেকে। প্রথম দফায় ১৬০ জন সিভিক ভলেন্টিয়ার কে প্রশিক্ষণ দেয়া হবে পুলিশ ট্রেনিং স্কুলে। এর জন্য ২৮ শে অক্টোবরের মধ্যে নামের তালিকা জমা দিতে হবে লালবাজারে।

এরপর ধাপে ধাপে সকলকেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গত আর জি কর কাণ্ডের আবহে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েছে সিভিক ভলেন্টিয়ার এর ভূমিকা। এই ঘটনায় নাম জড়িয়েছে এক সিভিক ভলেন্টিয়ার এর। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য প্রশাসন।

আর জি করের ঘটনার পর সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতাল ও স্কুলের মত জায়গা থেকে সিভিক ভলেন্টিয়ার দের সরিয়ে নেওয়া হয়েছে। বারবার প্রশ্নের মুখে পড়ার ফলে বাংলার পুলিশ প্রশাসনের নাম খারাপ হচ্ছে। আর সেই কারণেই এবার সিভিক ভলেন্টিয়ার এর প্রশিক্ষণের সিদ্ধান্ত নিল প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত