সারা রাতের পরিবর্তে এবার পুজোতে মেট্রো চলতে পারে মাঝরাত পর্যন্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোয় কলকাতার মেট্রো চলে সারারাত ধরে। কিন্তু এবছর করোনাকালে হচ্ছে দুর্গাপুজো ফলে মেট্রো কর্তৃপক্ষ পুজোর প্রস্তুতি হিসেবে এবার গোটা রাত এর পরিবর্তে মাঝরাত পর্যন্ত মেট্রো পরিষেবা প্রাথমিকভাবে ভাবনা চিন্তা করেছে।

আরও পড়ুনঃ প্রায় ৬ ঘন্টা পর স্বমহিমায় ফিরল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম!

পুজোর সময় মেট্রোতে প্রচুর ভিড় হয় আর সেই ভিড় সামলানোর জন্য টোকেন বা কাগজের টিকিট ব্যবহার করা হয়। কিন্তু এ বছর তা করা হবে না। স্মার্ট কার্ডের মাধ্যমে যাত্রীদের মেট্রোতে যাতায়াত করতে হবে। এর জন্য মেট্রো কর্তৃপক্ষ অতিরিক্ত স্মার্ট কার্ডের ব্যবস্থা করছে বলে সূত্রের খবর।

সারা রাতের পরিবর্তে এবার পুজোতে মেট্রো চলতে পারে মাঝরাত পর্যন্ত

মেট্রো সুত্রে আরও খবর গত কাল থেকেই সমস্ত মেট্রো স্টেশনে অতিরিক্ত স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, এসপ্লানেড, কালীঘাট, টালিগঞ্জ, নাকতলা, গড়িয়া এবং নিউ গড়িয়া সংলগ্ন স্টেশনগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সারা রাতের পরিবর্তে এবার পুজোতে মেট্রো চলতে পারে মাঝরাত পর্যন্ত

সারা রাতের পরিবর্তে এবার পুজোতে মেট্রো চলতে পারে মাঝরাত পর্যন্ত

পুজোয় প্রতি বছরই কালীঘাট স্টেশনকে কেন্দ্র করে আলাদা প্রস্তুতি নিতে হয়। নিরাপত্তার কড়াকড়ির অঙ্গ হিসাবে এ বারও সেই প্রস্তুতি থাকছে। এ ছাড়াও গিরিশ পার্ক, এসপ্লানেড, পার্ক স্ট্রিট, কালীঘাট, টালিগঞ্জ-সহ বেশ কিছু স্টেশনে অতিরিক্ত রক্ষী মোতায়েন করছেন মেট্রো কর্তৃপক্ষ। সব স্টেশনেই স্ক্যানার এখন সচল রয়েছে। নজরদারি বাড়ানো হচ্ছে সেখানেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত