প্রায় ৬ ঘন্টা পর স্বমহিমায় ফিরল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! #BREAKING

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় ৬ ঘন্টা পর মুঠোফোন, ডেস্কটপে ফিরল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! ৪ অক্টোবর রাত ৯ টা ২০ নাগাত আচমকাই জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার থমকে যায়। সার্ভার ডাউন হয়ে যায়। ফলে কয়েক কোটি ব্যাবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ব্যাবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুক জানায়, তাঁরা দ্রুত চেষ্টা করছে ফেসবুক কে স্বমহিমায় ফিরিয়ে দিতে। হলও তাই, তবে ৬ ঘণ্টার চেষ্টায়।

আরও পড়ুনঃ বিপর্যয় বিশ্বজুড়ে, থমকে গেল Facebook, Instagram, WhatsApp, Facebook Messenger

ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার থমকে যেতেই ট্যুইটারে ঝড় ওঠে। কয়েক মিনিটের মধ্যেই এই ইস্যু নিয়ে প্রায় ৩ মিলিয়ন ট্যুইট করেন ব্যাবহারকারীরা। একের পর এক কতাক্ষ আছড়ে পরে ফেসবুকের ওপর। তৈরি হয় মিম। আচমকা তিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়াই কাজ করা বন্ধ করে দেওয়ার জেরে বিপাকে পড়েন কোটি কোটি গ্রাহক। টুইটারের মাধ্যমে অভিযোগ জানাতে থাকেন তাঁরা।

ব্যাবহারকারীদের আশ্বস্ত করে ফেসবুকের তরফে জানানো হয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই সমস্যা কখন মিটবে তা নিয়ে সন্দিহান নেটিজেনরা ট্যুইটে লাগাতার অভিযোগ জানাতে থাকেন। মুহুর্তে ফেসবুকের সার্ভার ডাউন হওয়ার খবর অন্যান্য সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে হাওয়ার গতিতে ছড়াতে থাকে। প্রায় ২ ঘন্টা পরে জানা যায়। স্টক মার্কেটে ধস নেমেছে। প্রায় ৭ বিলিয়ন ডলার ক্ষতির মুখে ফেসবুক কর্তৃপক্ষ, মাত্র এক ঘন্টায়।

প্রায় ৬ ঘন্টা পর স্বমহিমায় ফিরল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম!

সোমবার রাত ৯টা ২০ নাগাদ আচমকাই কাজ করা বন্ধ করে দেয় ফেসবুক। ফেসবুক খুলতেই স্ক্রিনে ফুটে ওঠে, “সামথিং ওয়েন্টস রং।” ফেসবুকের মত ঠিক একইভাবে বিকল হয়ে যায় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও। ডাউন হওয়ার প্রায় ছয় ঘন্টা পরে মঙ্গলবার ভোর পৌনে ৪ টে নাগাত আবার স্বমহিমায় ফিরল ফেসবুক।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন