গ্রিন লাইনে পরিষেবা বাড়ছে, সোমবার থেকে রাত ১০টা ০৫ পর্যন্ত চলবে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ মেট্রো

১৫ ডিসেম্বর থেকে গ্রিন লাইনে ট্রেনের সংখ্যা ও শেষ পরিষেবার সময় বাড়াচ্ছে কলকাতা মেট্রো। সপ্তাহের সব দিনেই মিলবে বাড়তি পরিষেবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গ্রিন লাইনের যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। আগামী ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার থেকে হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবার সময়সীমা ও ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো।

নতুন সূচি অনুযায়ী, হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো রাত ১০টা ০৫ মিনিটে ছাড়বে। এই ট্রেনটি সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত চলবে, যা আগে ছিল না। ফলে অফিসফেরত ও দেরিতে যাতায়াতকারী যাত্রীদের সুবিধা আরও বাড়বে।

ট্রেনের সংখ্যা কত বাড়ছে

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত গ্রিন লাইনে প্রতিদিন ২২৬টির বদলে ২২৮টি ট্রেন চলবে—এর মধ্যে ১১৪টি আপ ও ১১৪টি ডাউন।
শনিবারে পরিষেবা বাড়বে ২০২ থেকে ২০৪টি, আর রবিবারে ১০৪ থেকে ১০৮টি ট্রেন চালানো হবে।

সোমবার থেকে শনিবার: পরিষেবার সময়সূচি

প্রথম ট্রেন

শেষ ট্রেন

  • সেক্টর ফাইভ → হাওড়া ময়দান: রাত ৯.৫৫ (আগে ৯.৪৭)

  • হাওড়া ময়দান → সেক্টর ফাইভ: রাত ৯.৫৫ (আগে ৯.৪৫)

  • হাওড়া ময়দান → সেন্ট্রাল পার্ক: রাত ১০.০৫ (নতুন পরিষেবা)

রবিবারের সূচি

প্রথম ট্রেন

  • সেক্টর ফাইভ → হাওড়া ময়দান: সকাল ৯.০২

  • হাওড়া ময়দান → সেক্টর ফাইভ: সকাল ৯.০০

  • সিটি সেন্টার → হাওড়া ময়দান: সকাল ৯.০০ (নতুন)

শেষ ট্রেন

  • সেক্টর ফাইভ → হাওড়া ময়দান: রাত ৯.৫৫ (আগে ৯.৪৭)

কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে, যাত্রীচাপ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত। গ্রিন লাইনের সম্প্রসারিত পরিষেবা শহরের পূর্ব ও পশ্চিম প্রান্তের যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে উল্লেখযোগ্য স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত