Covid19: তৃতীয় ঢেউ ঠেকানোর চেষ্টা, ট্রেনের সময়সীমা পরিবর্তন করল কলকাতা মেট্রো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসের তৃতীয় ঢেউ রুখতে কড়া বিধি জারি হয়েছে রাজ্যে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি করা হয়েছে নাইট কারফিউ। বন্ধ থাকবে সরকারি, বেসরকারি যান চলাচল। নিজের গাড়িতেও রাস্তায় বেরনো যাবে না। রেস্তোরাঁ থেকে পানশালা, সবই বন্ধ করতে হবে তার আগে। নিশ্চিত করতে হবে যাতে মানুষজন ১০টার পর আর রাস্তায় না থাকেন। এবার সেই নাইট কারফিউয়ের সাথে সামঞ্জস্য রেখে ট্রেনের সময়সীমা পরিবর্তন করল কলকাতা মেট্রো।

আরও পড়ুনঃ কলকাতায় পজিটিভিটি রেট ৩৩.১৮ শতাংশ, পূর্ণ লকডাউনের সম্ভাবনা ৬ টি জেলায়।

এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। তবে সোমবার থেকে স্মার্টকার্ড ছাড়া ঢোকা যাবে না মেট্রো স্টেশনে। বন্ধ থাকছে টোকেন পরিষেবা। মানতে হবে যাবতীয় কোভিড বিধি। মাস্ক পরা বাধ্যতামূলক। এই ঘোষনার পাশাপাশি জারি করা হয় নাইট কারফিউ। রাত ১০টার পর বন্ধ থাকবে সবকিছু। সেইমত মেট্রোর সময়সীমা পরিবর্তন করেছে কলকাতা মেট্রোও।

সকালের মেট্রো একই সময়ে চালু হলেও লাগাম টানা হচ্ছে রাতের মেট্রোতে। রাতের পরিষেবা আধ ঘণ্টা এগিয়ে এনেছে তারা। এখন দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টায়। এবং রাত ৮টা ৪৮ মিনিটে শেষ ট্রেন ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। তবে এখনই কমানো হচ্ছেনা মেট্রোর সংখ্যা। শুধু পরিষেবা এগিয়ে আনা হয়েছে আধ ঘণ্টা।

তৃতীয় ঢেউ ঠেকানোর চেষ্টা, ট্রেনের সময়সীমা পরিবর্তন করল কলকাতা মেট্রো

তৃতীয় ঢেউ ঠেকানোর চেষ্টা, ট্রেনের সময়সীমা পরিবর্তন করল কলকাতা মেট্রো
তৃতীয় ঢেউ ঠেকানোর চেষ্টা, ট্রেনের সময়সীমা পরিবর্তন করল কলকাতা মেট্রো

কলকাতা মেট্রো সূত্রে খবর, একমাত্র স্মার্ট কার্ডধারীরাই মেট্রোয় যাত্রা করতে পারবেন। তবে সে ক্ষেত্রে আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি যাত্রী ঢুকতে পারবেন না মেট্রো স্টেশনে। মেট্রো রেল আধিকারিকদের বক্তব্য, প্রতিদিন কলকাতা মেট্রোর টোকেন ব্যবহার করে প্রায় এক লাখ যাত্রী যাতায়াত করতেন। কিন্তু সোমবার থেকে, সেই পরিষেবা ফের বন্ধ হয়ে যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত