নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus) বেড়ে চলেছে হু হু করে। রবিবার রাজ্য় স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। গত ৭ দিনে বেড়েছে ২০ গুণেরও বেশি। প্রায় সাতমাস থেমে থাকার পর আজই সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে বাংলায়। এদিকে লাগু হয়েছে একাধিক বিধি নিষেধ। সব থেকে আশঙ্কা তিলোত্তমাকে ঘিরে। আজ কলকাতায় পজিটিভিটি রেট ৩৩.১৮ শতাংশ!
আরও পড়ুনঃ লাগু হচ্ছে করোনাবিধি, কি নিয়ম মানতে হবে আর কি কি কখন খোলা, জেনে নিন


আজ রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বাংলায় করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৮, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৩ হাজার ৭৩৮ টি অ্যাকটিভ কেস বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, কলকাতা (Kolkata) জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। কলকাতার পর সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ৯৯৪ জন।
রবিবার রাজ্যের পজিটিভিটি রেট যেখানে ১৫.৯৭ শতাংশ। সেখানে শুধু কলকাতাতে প্রতি ১০০ টি টেস্ট পুছু রিপোর্ট পজিটিভ এসেছে ৩৩ জনের। পজিটিভিটি রেটের নিরীখে শীর্ষে থাকা ৬ টি জেলায় পূর্ণ লকডাউনের দরকার রয়েছে বলছে বিশেষজ্ঞ মহল। এক নজরে দেখে নিন পজিটিভিটি রেটে এগিয়ে থাকা ৬ টি জেলার পরিসংখ্যান।
কলকাতা – পজিটিভিটি রেট ৩৩.১৮ শতাংশ। আজ আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন।


হাওড়া – পজিটিভিটি রেট ২২.৭২ শতাংশ। আজ আক্রান্ত হয়েছেন ৫৯৫ জন।
উত্তর ২৪ পরগনা – পজিটিভিটি রেট ১৪.৯৫ শতাংশ। আজ আক্রান্ত হয়েছেন ৯৯৪ জন।
পশ্চিম বর্ধমান – পজিটিভিটি রেট ১৩.০৩ শতাংশ। আজ আক্রান্ত হয়েছেন ২৫৭ জন।
দক্ষিণ ২৪ পরগনা – পজিটিভিটি রেট ১২.২৯ শতাংশ। আজ আক্রান্ত হয়েছেন ২৮০ জন।
বীরভূম – পজিটিভিটি রেট ১২.২৮ শতাংশ। আজ আক্রান্ত হয়েছেন ১৪০ জন।
হুগলি – পজিটিভিটি রেট ১০.৫৫ শতাংশ। আজ আক্রান্ত হয়েছেন ২১৮ জন।
নদিয়া – পজিটিভিটি রেট ৮.২১ শতাংশ। আজ আক্রান্ত হয়েছেন ১০২ জন।
মালদহ – পজিটিভিটি রেট ৮.১৮ শতাংশ। আজ আক্রান্ত হয়েছেন ৪১ জন।
কলকাতায় পজিটিভিটি রেট ৩৩.১৮ শতাংশ, পূর্ণ লকডাউনের সম্ভাবনা ৬ টি জেলায়।








