লাগু হচ্ছে করোনাবিধি, কি নিয়ম মানতে হবে আর কি কি কখন খোলা, জেনে নিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতবছরের মাঝামাঝি সময়ে করোনা সংক্রমণ বাড়ার কথা থাকলেও সময় এগোনোর সাথে সাথে ফিকে হয়েছে কোভিড পরিস্থিতি। কিন্তু সময় এগোতেই ফের বাড়তে থাকে কোভিড সংক্রমণ। যারফলে গত বছরের শেষের দিক থেকে দেয় ফের লকডাউন পরিস্থিতি।

আরও পড়ুনঃ এক লাফে রাজ্যে করোনা আক্রান্ত ৬ হাজারের বেশি, ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি

তবে বড়দিন ও বর্ষবরণ উৎসব পালনে কোনো রকমের নিষেধাজ্ঞা না থাকলেও বর্তমানে করোনা সংক্রমণ রুখতে ৩ রা জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকেই রাজ্য সরকারের নির্দেশে লাঘু হতে চলেছে আংশিক লকডাউন পরিস্থিতি। যা নিয়ে আজ রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে একাধিক নিয়মনীতি।

সেই অনুযায়ী আগামীকাল থেকেই করোনা পরিস্থিতির জেরে বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত স্কুল – কলেজ সহ সমস্ত ইউনিভার্সিটি। যা নিয়ে চরম হতাশা তৈরি হয়ে পড়ুয়াদের মধ্যে। সেইসঙ্গে করোনা সংক্রমণ রুখতে বন্ধ করা হচ্ছে ব্রিটেনের সমস্ত বিমান। এক ই সঙ্গে জারি হয়েছে আরো একাধিক নিয়ম।

১) রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা নিয়েই চালাতে হবে সমস্ত কার্য।

২) যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে ই চালু রাখতে হবে সমস্ত কাজ।

৩) অতিরিক্ত জমায়েত এড়াতে সুইমিং পুল, সেলুন, স্পা, জিম, চিড়িয়াখানা, পর্যটন কেন্দ্র গুলিকে ও বন্ধ রাখতে হবে অনির্দিষ্ট কালের জন্য।
৪) জরুরি পরিষেবা বজায় রাখতে শপিং মল, মার্কেট কমপ্লেক্সে ৫০ শতাংশ গ্রাহক প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।

৫) উপার্জনের কথা মাথায় রেখে রাত ১০টা পর্যন্ত সমস্ত রেস্টুরেন্ট খোলা রাখা হলেও মাত্র ৫০ শতাংশ গ্রাহকদের ই প্রবেশের অনুমতি থাকবে।

৬) সিনেমা থিয়েটার খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। তবে নেওয়া যাবে ৫০ শতাংশ লোক।

৭) জরুরি কালীন পরিস্থিতিতে মিটিং ও কন্ফারেন্সের অনুমোদন থাকলেও তাতে আসন সংখ্য়ার ৫০ শতাংশ মানুষ ই অনুমোদন পাবে।

৮) করোনা পরিস্থিতির জেরে সামাজিক, সাংস্কৃতিক জমায়েত কে অগ্ৰধিকার দেওয়া হলেও বিয়েবাড়িতে ৫০ জনের বেশি লোক রাখা যাবে না।

৯) আংশিক লকডাউন ঘোষণা করায় ৫০ শতাংশ যাত্রী নিয়েই রাত ১০ টা পর্যন্ত চলবে সমস্ত বাস ও বেসরকারী পরিষেবা ও লোকাল ট্রেন।

লাগু হচ্ছে করোনাবিধি, কি নিয়ম মানতে হবে আর কি কি কখন খোলা, জেনে নিন

১০) করোনার দ্বিতীয় ঢেউয়ের মত ই ছাড় থাকছে সমস্ত রকমের হোম ডেলিভারি ও নিত্য প্রয়োজনীয় জিনিসে। এছাড়াও রয়েছে একাধিক ছাড়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত