তৃণমূলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাবুল, দিলীপের ‘ঝুনঝুনি’র পর খোঁচা অনুপমের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাস কয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যাওয়ার পরই দলের প্রতি কার্যত বীতশ্রদ্ধ হয়েই BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। তৃণমূল নেতৃত্বও বাবুলকে সাদরে দলে গ্রহণ করেন এবং তাঁর মত বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ কাজে লাগানোর বার্তা দিয়েছিলেন। যদিও এখনও পর্যন্ত বিশেষ কোনও পদ পাননি বাবুল। তবে দলনেত্রী আর অভিষেকের সুনজরে রয়েছেন বাবুল। বাতাসে গুঞ্জন উঠেছিল যে বাবুল সুপ্রিয়ই হবেন তৃণমূলের মেয়র পদপ্রার্থী।

আরও পড়ুনঃ পৌরসভা নির্বাচনে যে ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেয়নি সেখানে কি নীতি? জানালেন সূর্যকান্ত

যদিও সেই গুঞ্জন থমকে গেছে গতকালই। ২৮ নম্বর ওয়ার্ডে দাঁড়ানোর কথা থাকলেও শিকে ছেঁড়েনি বাবুলের ভাগ্যে। এদিকে প্রার্থী তালিকায় নাম না থাকা নিয়ে বাবুল কে কটাক্ষ করেছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি আসানসোলের প্রাক্তন সাংসদ কে কটাক্ষ করে বলেছেন, “মনে হয় বাবুল তৃণমূলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী।”

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌প্লেইং ১১-এ খেলতে চাওয়া ছেলেটা আজও মাঠের বাইরে। ভাবলাম রাজ্যসভায় পাঠাবে.‌.‌.‌হল না!!!.‌.‌.‌ভাবলাম উপনির্বাচনে টিকিট দিয়ে মন্ত্রী বানাবে.‌.‌.‌টিকিট দিল না!!!.‌.‌.‌ভাবলাম কর্পোরেশন ইলেকশনে টিকিট দিয়ে মেয়র বানাবে.‌.‌.‌সেটাও করল না!!!.‌.‌.‌তার মানে নিশ্চয়ই এক্কেবারে তৃণমূলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট।’‌

তৃণমূলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাবুল, চরম কটাক্ষ অনুপম হাজরার!

তৃণমূলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাবুল
তৃণমূলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাবুল

তবে বাবুলের টিকিট না পাওয়ার ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন দিলীপ ঘোষ। বাতাসে বাবুলের মেয়র পদপ্রার্থী হওয়ার গুঞ্জন শুনে মেদিনীপুরের সাংসদ মন্তব্য করেছিলেন, ‘তৃণমূল কিছুই করবে না। বাবুল সুপ্রিয়কে কিছুই দেবে না। শুধু ঝুনঝুনি দিচ্ছে। ওটা আপনাদের (সাংবাদিকদের) খাওয়ানোর জন্য করা হয়েছে। কিছুই হবে না।’

একইসঙ্গে বাবুলের কলকাতা মেয়র পদপ্রার্থী না হওয়ার সম্ভাব্য কারণ তুলে ধরে দিলীপ ঘোষ সেদিন বলেছিলেন, ‘কাকে করবে (মেয়র পদপ্রার্থী) ওনাদের (তৃণমূল নেতৃত্ব) ব্যাপার। তবে বাবুল সুপ্রিয় কলকাতায় কবে কাজ করেছেন! উনি ওখানকার ভোটারও নন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন