Jiban Singh: উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে মমতা-অভিষেক, ফের হুমকির বার্তা জীবন সিংয়ের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের গোপন ডেরা থেকে হুমকি দিলেন কামতাপুর লিবেরেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং। এবার সরাসরি আক্রমণের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে মমতা-অভিষেক, । যার পরিণাম আগামী দিনে ভয়ঙ্কর হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ক্যানসারের তীব্র যন্ত্রণা নিয়ে কীভাবে শুটিং করেছিলেন সঞ্জয়, জানালেন ‘শামসেরার পরিচালক করণ

আমাদের কামতাপুরে নানা জাতি এবং নানা ধর্মের মানুষও রয়েছে। এখানে কোচ রাজবংশী, রাভা, ব্রাহ্মণ, তেলি মালি, মুসলিম সকলেই রয়েছে। তেমনই রয়েছে আদিবাসী, নেপালী, বাঙালি, হিন্দি ভাষাভাষির মানুষজন। আজ সমস্ত স্তরের মানুষ পৃথক রাজ্যের দাবিতে সংগ্রাম করে চলেছে। কিন্তু অতি দুঃখের বিষয় হল, মমতা দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, উয়াকনিমূলক ভাষণ দিচ্ছেন, যা কোচ সমাজের বিরোধী, গোর্খা বিরোধী, কামতাপুরের বিরোধী। মানুষের মধ্যে বিভেদ আনছেন তাঁরা।

জীবনের বক্তব্য, মমতা দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না বাঙালি এবং অবাঙালির মধ্যে বিভেদ কতখানি ভয়ঙ্কর হতে পারে। লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হতে পারে। লক্ষ লক্ষ নারী শিশুর মৃত্যু অবধি হতে পারে। আমরা কোচ, কামতাপুরের জনগন মমতা দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যাইয়ের বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিভেদ আনার ষড়যন্ত্রকে তীব্রভাবে বিরোধীতা করছি। নিন্দা জানাই। মমতা দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, এই কোচ-কামতাপুর কী তোমার বাপের জমি? না তোমরা এখানে বসবাস করেন? তোমরা কী বুঝবে?

উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে মমতা-অভিষেক, হুঁশিয়ারি জীবন সিংয়ের 
উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে মমতা-অভিষেক, হুঁশিয়ারি জীবন সিংয়ের 

বাঙালি এবং অবাঙালির মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করার অধিকার আপনাদের নেই। আমি কোচ-কামতাপুরের সমস্ত তৃণমূল নেতাদের বলতে চাই, তোমারা এখানেই থাকবে, এখানেই খাবে, আবার এখানেই থেকে জনস্বার্থ বিরোধী কাজ করবে, আর কলকাতার নেতাদের দালালি করবে, এটা মেনে নেব না। তোমাদের এখানে থাকার অধিকার নেই।

ভিডিওর মাধ্যমে সমস্ত কোচ কামতাপুরের মানুষদের একজোট হওয়ার বার্তা দিয়েছে জীবন সিং। তাঁর কথায়, কলকাতার নেতাদের ঔপনিবেশিক শাসনের বিরধিতায় সরব হতে হবে।

উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে মমতা-অভিষেক, হুঁশিয়ারি জীবন সিংয়ের 

উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে মমতা-অভিষেক, হুঁশিয়ারি জীবন সিংয়ের 
উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে মমতা-অভিষেক, হুঁশিয়ারি জীবন সিংয়ের 

উল্লেখ্য, এর আগে একাধিকবার ভিডিও বার্তার মাধ্যমে হুমকি দিয়েছেন জীবন সিং। এমনকি বাংলায় রক্ত গঙ্গা বইবে। একথা বলতেও শোনা গেছে তাঁকে। চলতি মাসেই হুমকির বার্তা এসেছিল জীবন সিংয়ের ডেরা থেকে। ফের মুখ্যমন্ত্রীকে বার্তা জঙ্গি সংগঠন কেএলও প্রধানের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর