নজরবন্দি ব্যুরোঃ উনবিংশ শতাব্দীর পটভূমিতে তৈরি যশ রাজ ফিল্মসের ‘শামসেরা’ ছবিটি। করণ মালহোত্রা পরিচালিত এই ছবিতে উঠে আসবে একদল ডাকাত উপজাতির কথা, যাঁরা ব্রিটিশদের কাছ থেকে নিজেদের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অত্যাচারী পুলিস অফিসার শুদ্ধ সিং-এর ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।
আরও পড়ুনঃ আসছে শোয়েব আখতারের বায়োপিক! ঘোষণা করলেন খোদ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস
ট্রেলারে এক শ্রেণির মানুষের উপর অত্যাচার চালাতে দেখা গিয়েছে সেই অত্যাচারী শুদ্ধ সিংকে। তাঁর অত্যাচারের বিরুদ্ধে সদলবলে প্রতিবাদ গড়ে তোলেন ‘শামসেরা’ রণবীর। কিন্তু সেই সময় ‘শুদ্ধ সিং’ মানে সঞ্জয় দত্ত ছিলেন ক্যানসার আক্রান্ত।

ঐ অবস্থায় তিনি এই ছবির শুটিং করেন। আর আজ সেই কাজ সামনে থেকে দেখে সঞ্জয়ের কথা অকপটে বললেন পরিচালক করণ মালহোত্রা। তিনি সংবাদ মাধ্যমকে জানান, কীভাবে সঞ্জয় যন্ত্রণা নিয়ে এই ছবির শুটিং করেছিলেন।

তিনি বলেন, ‘সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়ার বিষয়টি ইন্ডাস্ট্রির অনেকের কাছেই একটা বড় ধাক্কা। উনি ওই কঠিন যন্ত্রণার মধ্যেও শান্ত হয়ে শুটিং চালিয়ে গিয়েছেন। অথচ কাউকে বুঝতে দেননি, তিনি কী ভীষণ কষ্টের মধ্যে কাটাচ্ছেন। শুটিং সেটে তিনি শুধুই শামসেরাতেই মন দিয়েছিলেন।’

ক্যানসারের তীব্র যন্ত্রণা নিয়ে কীভাবে শুটিং করেছিলেন সঞ্জয়, জানালেন ‘শামসেরার পরিচালক করণ
করণ মালহোত্রার কথায় ‘সঞ্জয় দত্ত হলেন একজন সুপারম্যান। তিনি সবার কাছেই অনুপ্রেরণা। ছবির শুটিংয়ের সময় তিনি যেভাবে পাশে থেকেছেন, তাতে আমি ঋণী। ছবির শুটিং চলাকালীন উনি হয়ে উঠেছিলেন আমাদের পথ প্রদর্শক’।



