নজরবন্দি ব্যুরো: ১১ বছরের অপেক্ষার অবসান। অবশেষে চিপকে জিতল নাইটরা। ১০ ম্যাচের মধ্যে তৃতীয় জয়। রবিবার মরণ-বাঁচন ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। ৯ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় নীতিশ রানারা। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করে চেন্নাই।
আরও পড়ুন: ধোনির অবসর নিয়ে বড় বার্তা দিল CSK -র সিইও কাশী বিশ্বনাথন, কী বললেন তিনি?
জবাবে ১৮.৩ ওভারেই জয়ের রানে পৌঁছে যায় নাইটরা। যার ফলে প্লে অফের ক্ষীণ আশা এখনও রয়ে গেল। বল হাতে হিট বরুণ চক্রবর্তী, সুনীল নারিন জুটি। ব্যাট হাতে নীতিশ রানা এবং রিঙ্কু সিং। কিন্তু এই জয় খুব একটা সুখকর হল না। তাই জিতেও শাস্তি পেল গোটা কেকেআর টিম। দুই ম্যাচে একই ভুল করার খেসারত দিতে হল নীতীশ রানার দলকে।

রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচেও ফের স্লো ওভার রেটের সমস্যা হয় কেকেআর বোলিংয়ের সময়ে। ১৯তম ওভারের শুরুতে বল করতে আসেন বৈভব আরোরা। সেই সময়েই আম্পায়াররা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি কেকেআর।

এর পরেই আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নিতীশ। এর পর ম্যাচের পরেই আইপিএল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায় “চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার স্লো ওভার রেটে বল করেছে কেকেআর।
ম্যাচ জিতেও শাস্তির মুখে নীতিশ রানা সহ গোটা দল, করণ কী?

তাই অধিনায়ক নীতীশ রানাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রথম একাদশে থাকা, ইমপ্যাক্ট প্লেয়ার সকলকেই জরিমানা দিতে হবে। ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ- দুটোর মধ্যে যেটা কম সেটাই দিতে হবে খেলোয়াড়দের।



