নজরবন্দি ব্যুরো: এ বছরের আইপিএল এর শুরু থেকেই একটা প্রশ্ন ক্রিকেট ফ্যানদের মনে ছিল আর সেটা হল এম এস ধোনি কী চলতি আইপিএল খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন? এই লাখ টাকার প্রশ্নের উত্তর স্বয়ং মাহি পরিষ্কার করে দেননি কখনো। তাঁর ঘনিষ্ঠ মহল এই নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন।
আরও পড়ুন: এবার ইংল্যান্ডে এশিয়া কাপ করার প্রস্তাব পাক বোর্ডের
আগ গত কাল কেকেআর এর সাথে এই সিজিনের শেষ ম্যাচ ঘরের মাঠে খেলে ফেলেছেন মাহি। খেলা শেষে গোটা দল মাঠ প্রদক্ষিণ করে। আর ধোনির সাক্ষর কর টেনিস বল দর্শকদের উদ্দেশে ছুঁড়তে থাকেন চেন্নাইয়ের অধিনায়ক। এই ঘটনার পর সবার মনে প্রশ্ন জাগে এবার হয়তো ক্রিকেটকে চির বিদায় জানাবেন মাহি।

কিন্তু ম্যাচের পর বড় খবর দিলেন সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন। সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে বিশ্বনাথন বলেছেন, ‘‘আমরা বিশ্বাস করি যে ধোনি পরের মরসুমেও আমাদের হয়ে খেলবে। আমরা আশা করছি সমর্থকেরা যে ভাবে এত দিন আমাদের ভালবাসা দিয়েছেন সে ভাবেই আগামী দিনে দেবেন।’’
ধোনির অবসর নিয়ে বড় বার্তা দিল CSK -র সিইও কাশী বিশ্বনাথন, কী বললেন তিনি?

এই পোস্ট থেকে পরিষ্কার আগামী বছরও মাহিকে দলে চাইছে সি এস কে। কিন্তু ধোনি কত দিন খেলবেন সেটি তিনিই ঠিক করবেন। এ বারের আইপিএলের মাঝেই তিনি বলেছেন যে কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন তিনি। তবে নিজে মুখে অবসরের কথা বলেননি মাহি।




