নিলামে বিরাট চমক দিল KKR, রাহানেকে কিনে নিল শাহরুখের দল #IPLMegaAuction2022

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয় দিনের নিলামে বিরাট চমক দিল KKR । একেবারে জলের দামে তারকা ব্যাটসম্যান অজিঙ্ক রাহানেকে কিনে নিল শাহরুখ খানের দল। এক কোটি টাকার বিনিময়ে রাহানেকে কিনে নিল কেকেআর। এদিন লিয়াম লিভিংস্টোনকে ১১.৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিল পাঞ্জাব। দ্বিতীয় দিনের শুরুতে যা ছিল সর্বাধিক।

আরও পড়ুনঃ টেস্ট ক্রিকেটের পর এবার আইপিএল, ব্রাত্য হলেন ঋদ্ধি ?#IPLMegaAuction2022

ইতিমধ্যেই প্রথম ১১ জনের মধ্যে ৮ জনকে নিজেদের দলেই রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ৭.২৫ কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনেছে কেকেআর। এছাড়াও শ্রেয়স আইয়ারের মতো তারকাকে কিনেছে নাইটরা। ফলত অধিনায়ক নিয়ে দলের সমস্যা অনেকড়াই সামাল দিতে পেরেছে কলকাতা।

এদিন মোট ১৪৩ জনকে নিলামে তোলা হবে। মোট ১৭৩ কোটি টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজি। সর্বাধিক ২৮.৬৫ কোটি টাকা নিয়ে দ্বিতীয় দিনের নিলামে নেমেছে কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রয়েছে ২৭.৮৫ কোটি টাকা। কেকেআরের কাছে রয়েছে ১২.৬৫ কোটি টাকা।

নিলামে বিরাট চমক দিল KKR, দ্বিতীয় দিনে থাকছে চমক 

নিলামে বিরাট চমক দিল KKR, দ্বিতীয় দিনে থাকছে চমক 
নিলামে বিরাট চমক দিল KKR, দ্বিতীয় দিনে থাকছে চমক 

এখনও বাকি রয়েছে ইয়ন মর্গ্যান, অ্যারোন ফিঞ্চের নাম। এখনও বিক্রি হয়নি চেতশ্বর পুজারা, কেদর যাদব, উনাদকাট, শিবম দুবে, ইশান্ত শর্মাদের মতো তারকারা। প্রথম দিনেই ৯৭ জনের নিলাম সম্পূর্ণ হয়েছে। সর্বোচ্চ দামে বিকিয়েছে ইশান কিশান এবং দীপক চাহার। নতুন তারকা হিসাবে আবেশ খান সর্বোচ্চ দাম পেয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর