টেস্ট ক্রিকেটের পর এবার আইপিএল, ব্রাত্য হলেন ঋদ্ধি ?#IPLMegaAuction2022

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা হল, ঋদ্ধিমান সাহার আর টেস্ট দলে সুযোগ না পাবার খবর। দিনকয়েক আগেই হটাৎ খবর ছড়ায় ভারতীয় টিম ম্যনেজমেন্ট নাকি ঋদ্ধিমানকে জানিয়ে দিয়েছেন তাঁকে আর টেস্ট দলে প্রয়োজন নেই। যা নিয়ে হইচই পড়ে যায় ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। এবার সেই ছবি আইপিএলের নিলামে।

আরও পড়ুনঃ ফের দলবদল, অর্জুনের আত্মীয় কি এবার জোড়া-ফুলে? সম্ভাবনা প্রবল

টেস্ট ক্রিকেটের পর এবার আইপিএল, দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার এই দাপুটে তারকার। আজ সকাল থেকেই আপামর ক্রিকেট অনুরাগীদের নজর ছিল আইপিএলের নিলামে। যেখানে এক হাতুড়ির তলায় এসেছে বিশ্বের ৫৯০ জন ক্রিকেটারের নাম। তবে এবার আইপিএল থেকেও কি ব্রাত্য হলেন ঋদ্ধিমান ?শ্রেয়স কিংবা দীপক কে নিয়ে টুর্নামেন্টের প্রতিটি ফ্রাঞ্চাইজির হুড়োহুড়ি দেখা দিলেও, আজ অবিক্রিত থাকলেন বঙ্গের এই প্রতিভাবান।

যা নিয়ে হতাশার সুর বঙ্গের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গত পরশুদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “আমি আজ পর্যন্ত দলের নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করিনি। ড্রেসিংরুমের কথা আমি পরিবারের সঙ্গেও আলোচনা করি না। তাই এই বিষয় নিয়েও কোনও মন্তব্য করব না। তবে আপনাদের মতো আমার কানেও এই কথাটা এসেছে। আমি যে বেশি সুযোগ পাব না সেটা কেরিয়ারের শুরু থেকেই জানতাম। সুযোগ পেলে সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পারফর্ম করা আমার দায়িত্ব।

এরপরেও যদি আমাকে অগ্রাহ্য করে তাহলে সেটা তাদের ব্যাপার। আমার কিছু বলার নেই। এই বিষয়ে একটা উদাহরণ দেওয়া জরুরি। কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬১ রান না করলে মুম্বই টেস্টে কোনা ভারতকে খেলিয়ে দেওয়া হত। সেটা নিয়ে কেউ প্রকাশ্যে কিছু না বললেও, ড্রেসিংরুমের পরিবেশ দেখে সেটা আন্দাজ করতে পেরেছিলাম। আসলে সবার কপাল তো সমান হয় না”।

টেস্ট ক্রিকেটের পর এবার আইপিএল, দল পেলেননা ঋদ্ধিমান 

wriddhiman saha: IPL নিলামের প্রথমদিন অবিক্রিত ঋদ্ধিমান সাহা - wriddhiman saha remain unsold in 2022 ipl mega auction | Eisamay
টেস্ট ক্রিকেটের পর এবার আইপিএল, ব্রাত্য হলেন ঋদ্ধি ?

তবে অনেকেই মনে করছেন আগামীকালের নিলামেই ভাগ্য ফিরবে ঋদ্ধিমানের। উল্লেখ্য, ঋদ্ধির পাশাপাশি আজ অবিক্রিত থেকেছেন ভারতীয় তারকা সুরেশ রায়না। একটা সময় চেন্নাই সুপার কিংসে ধোনির ছায়াসঙ্গী ছিলেন রায়না। আজ নিলামের প্রথমদিনে তিনিও পেলেননা কোনো দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত