Jawan: জওয়ানে দেখা মিলবে কিয়ারার, নাকি শাহরুখের সঙ্গে কাজ করার খবর গুঞ্জন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অন্যতম নামজাদা অভিনেত্রী কিয়ারা আডবাণী। ইতিমধ্যে তিনি বলিউডে প্রায় দশবছর পার করে ফেলেছেন। তার ঝুলিতে রয়েছে বহু জনপ্রিয় ছবি। ‘ফুগলি’ ছবির মাধ্যমে তার কেরিয়ারের সূচনা হয়। এরপর ‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’ ছবিতে কাজ করার মাধ্যমে তার জনপ্রিয়তা শীর্ষে পৌছায়।

আরও পড়ুনঃ হাতে শাঁখা-পলা, তবে কি দূরত্ব সরিয়ে ফের এক হচ্ছেন জিতু-নবনীতা?

‘কবীর সিংহ’ ছবিতেও তার অভিনয় দেখার মত ছিল। এই মুহূর্তে সবচেয়ে প্রতীক্ষিত ছবি হচ্ছে শাহরুখ খানের অভিনীত সর্বভারতীয় ছবি জওয়ান। সেই ছবিতে নাকি কিয়ারাকে বিশেষ ভুমিকায় দেখা যাবে এমনটা শোনা যাচ্ছিল। তবে এই খবর কি আদৌ সত্যি নাকি পুরোটাই গুঞ্জন!

জওয়ানে দেখা মিলবে কিয়ারার, গুঞ্জন নাকি সত্যি? 
জওয়ানে দেখা মিলবে কিয়ারার, গুঞ্জন নাকি সত্যি? 

চলতি মাসের ১০ তারিখে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জওয়ান’ ছবির প্রিভিউ। সেখানে ছবির কিছু ঝলক সামনে এসেছে। প্রকাশ্যে এসেছে শাহরুখের বিভিন্ন রুপ। শাহরুখ ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে দক্ষিণী তারকা নয়নতারা, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে সান্য মলহোত্র, প্রিয়ামণির মতো বিভিন্ন অভিনেত্রীদের।

জওয়ানে দেখা মিলবে কিয়ারার, গুঞ্জন নাকি সত্যি? 

জওয়ানে দেখা মিলবে কিয়ারার, গুঞ্জন নাকি সত্যি? কিন্তু সারা প্রিভিউ জুড়ে একটি বারের জন্যও দেখা মেলেনি কিয়ারা আডবাণীর। তবে কি প্রিভিউতে দেখা না গেলেও মূল ছবিতে দেখা মিলবে অভিনেত্রীর? এই প্রশ্ন বার বার দানা বাঁধছে অনুরাগীদের মনে। কারন এর আগে বহুবার ওয়াইআরএফ স্টুডিয়োয় দেখা গিয়েছিল কিয়ারাকে। তবে ছবির নির্মাতাদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে এটি পুরোটাই গুঞ্জন, এর বাস্তবে কোন সত্যতা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর