Jeetu-Nabanita: হাতে শাঁখা-পলা, তবে কি দূরত্ব সরিয়ে ফের এক হচ্ছেন জিতু-নবনীতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে টলিপাড়ায় সবথেকে বেশী চর্চিত হচ্ছে জিতু-নবনীতা বিচ্ছেদের খবর। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন তারা। তাদের বিবাহ-বিচ্ছেদের ঘটনায় মনমরা সকল অনুরাগীরা। তবে এরই মাঝে অভিনেত্রীর কথা একটি পোস্ট থেকে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ ‘উস্কানিমূলক কথা বললেই বেঁধে রাখব’, শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

সম্প্রতি নবনীতা তার সামাজিক মাধ্যম থেকে একটি ছবি পোস্ট করেন সেখানে অভিনেত্রীকে হাতে শাখা-পলা পরা অবস্থায় দেখা গিয়েছে। তার পরনেও ছিল শাড়ি। সেই দেখেই নেটিজেনদের মনে একটি প্রশ্ন দানা বাঁধছে। তবে কি বিচ্ছেদ ভুলে কাছাকাছি আসছে জিতু-নবনীতা?

হাতে শাঁখা-পলা, বিচ্ছেদের খবর প্রকাশের পর একেমন রুপ নবনীতার

শুধু তাই নয় এই পোস্ট ঘিরেও উঠে এসেছে একাধিক কটাক্ষ। তারা এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল। তাদের জীবনের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছে দর্শকেরা। তাদের পরবর্তী পোস্টের জন্য চাতক পাখির মত বসে রয়েছে সকলে। তাই নবনীতার শাড়ি পরা ছবি সামাজিক মাধ্যমে আসা মাত্রই চরম ভাইরাল হয়ে যায়।

হাতে শাঁখা-পলা, বিচ্ছেদের খবর প্রকাশের পর একেমন রুপ নবনীতার

নেটিজেনদের একাংশের দাবী তারা যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তাহলে হাতে শাঁখা-পলা রাখার কারন কি? তবে এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া চায়নি। বেশ কিছুদিন আগে লাল বেনারসি এবং গা ভর্তি গয়না দিয়েও একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তবে তার কারন এখনও ধোঁয়াশা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত