নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে এবার পালিত হবে “খেলা হবে দিবস” । ২০২১ এর বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি যে স্লোগান নিয়ে মাতামাতি হয়েছিল সেটি হল “খেলা হবে”। শাসকদলের পক্ষ থেকে এই স্লোগান শুরু করা হলেও বিরোধীর স্লোগান নিয়ে বানিয়েছে গান হয়েছে মিম।
আরও পড়ুনঃ এক দিন ৮ রাজ্যের রাজ্যপাল বদল! কিন্তু কেন?


সোশ্যাল মিডিয়া থেকে সভা । বড় নেতা থেকে ছোট নেতা সকলের মুখে ছিল ‘খেলা হবে’ শ্লোগান। আর বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ মাননীয়া বিধানসভায় ঘোষণা করেন এবার থেকে রাজ্যে পালন করা হবে “খেলা হবে দিবস”।
রাজ্যে এবার পালিত হবে “খেলা হবে দিবস” । মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ খেলা হবে তে উৎসাহ প্রকাশ করেছেন তাই আমাদের এবার থেকে “খেলা হবে দিবস” পালন করা হবে।







