শাসন ব্যবস্থার নিরিখে দেশের সেরা রাজ্য কেরল। সবার শেষে UP, বিহার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাসন ব্যবস্থার নিরিখে দেশের সেরা রাজ্য কেরল এবং সবার শেষে রয়েছে উত্তর প্রদেশ! বেঙ্গালুরুর একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষা অনুযায়ী কেরল রাজ্য শাসন ব্যবস্থার নিরিখে দেশের মধ্যে সেরা। এই তালিকায় সবার শেষে রয়েছে উত্তরপ্রদেশ। বেঙ্গালুরুর এই স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষার প্রাক্তন ইসরো (ISRO) প্রধান কে কস্তুরিরঙ্গন।

আরও পড়ুনঃ গুরুং আবহে ফের উত্তপ্ত পাহাড়! বিনয়-অনিতদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী।

কস্তুরিরঙ্গন-এর নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার এই সমীক্ষাটি করেছে। যাতে মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলিই দেশের মধ্যে সেরা বলে বিবেচিত হয়েছে। স্বীকৃত এই স্বেচ্ছাসেবী সংস্থা টি মূলত সুসংহত উন্নয়নের পরিকল্পনা, জীবনধারণের মান, নাগরিকদের নিরাপত্তার মতো সূচকের নিরিখে সমীক্ষাটি করেছে।

তাঁদের বিচারে দেশের মধ্যে সেরা রাজ্য নির্বাচিত হয়েছে বামশাসিত কেরল। এই স্বেচ্ছাসেবী সংগঠনটির বিচারে দেশের সবচেয়ে খারাপভাবে শাসিত রাজ্য নির্বাচিত হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। যা খানিকটা হলেও অস্বস্তিতে ফেলবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

আরও পড়ুনঃ বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু? মন্ত্রীত্ব থেকে ইস্তফা কালীপূজোর পর।

অন্যান্য রাজ্যগুলির মধ্যে এই সংস্থার সমীক্ষার নিরিখে দেশের সেরা চার রাজ্যের চারটিই দক্ষিণ ভারতের। উল্লেখ্য,কেরলের পর দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, তৃতীয় অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ কর্ণাটক। শেষদিক থেকে তিনটি রাজ্য হল উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশা। দেশে সবচেয়ে খারাপভাবে শাসিত রাজ্যগুলির মধ্যে বিহার দু’নম্বরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত