নজরবন্দি ব্যুরো: লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, আর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবার রাজ্যে নিজেদের সংগঠন তৈরি করতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল এর আম আদমি পার্টি। আর সেই লক্ষ্য নিয়েই এবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাদের জেলা কমিটি গঠনের কাজ শুরু করে দিয়েছে। এই লক্ষ্যেই গতকাল, বৃহস্পতিবার ঘোষণা করা হল কয়েকটি জেলার জেলা কমিটি।
আরও পড়ুনঃ মমতার “কৃষক বন্ধু” প্রকল্প, কী সুবিধা আর কিভাবে করবেন আবেদন জেনে নিন


পশ্চিম মেদিনীপুর জেলায় সৌরভ ঘোষ, নদিয়া জেলায় জর্জ গোমস্ এবং বীরভূম জেলায় বিশ্বদীপ মৈত্র, জলপাইগুড়িতে আনন্দকুমার রায়, মালদাতে অনিমেষ সাহাকে জেলা অধ্যক্ষ করা হয়েছে। এদের নেতৃত্বে আম আদমী পার্টি তাদের জেলা কমিটিও ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের রয়েছে বেশ কয়েকটি পুরসভার নির্বাচন আর তারপরেই পঞ্চায়েত নির্বাচন। আপের টার্গেট এই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। দলীয় নেতৃত্বের দাবি, নিজেদের অস্তিত্ব জানান দিতে এই সমস্ত নির্বাচনের মধ্য দিয়ে ধীরে ধীরে বড় হওয়ার পরিকল্পনা নিয়েছে কেজরিওয়ালের দল।
লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, বঙ্গ রাজনীতিতে আসছে কেজরিওয়ালের আপ! এর আগে জম্বু কাশ্মীর কর্ণাটক মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে আপ তাদের অস্তিত্বের জানান দিয়েছে। এই সমস্ত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কিছু আসনে তারা জয়লাভ করেছে আর তাতেই উৎসাহিত হয়ে এবার তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ







