মমতার “কৃষক বন্ধু” প্রকল্প, কী সুবিধা আর কিভাবে করবেন আবেদন জেনে নিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মমতার “কৃষক বন্ধু” প্রকল্প, কী সুবিধা আর কিভাবে করবেন আবেদন জেনে নিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প কৃষক বন্ধু। ২০১৯ এর বছর শেষের দিন এই প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত এই প্রকল্পে রাজ্যের বহু কৃষক উপকৃত হয়েছেন। অপরদিকে এখনো অনেক কৃষক বন্ধু আছেন যারা এই প্রকল্পের আওতায় আসেনি।

আরও পড়ুনঃ করোনার সেকন্ড ওয়েভে দেশের আর্থিক ক্ষতি দু’লক্ষ কোটি টাকা! হিসেব দিল রিজার্ভ ব্যাংক

কিন্তু কিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে তার বিস্তারিত বর্ণনা রইলো। এই প্রকল্পের আওতায় আসার পর কোন কৃষকের দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে সেই কৃষকের পরিবার বীমার টাকা সবটাই পাবেন। এই প্রকল্পের আওতায় এনে জীবন বীমার টাকার পরিমাণ দু’লক্ষ। এই প্রকল্পে ফসল বীমার টাকা দুটো কিস্তিতে সুবিধাভোগীদের দেওয়া হয়। কৃষকের মৃত্যুর ১৫ দিনের মধ্যে বীমার টাকা পেয়ে যাবে সেই কৃষকের পরিবার।

অপরদিকে ফসল বীমার প্রিমিয়াম তাও দেবে রাজ্য সরকার। খরিপ এবং রবি মরশুমে একর প্রতি ৫ হাজার টাকা দুটি কিস্তিতে দেওয়া হবে ।প্রসঙ্গত উল্লেখ্য এবারেই কিস্তির টাকা বেড়ে হয়েছে ১০ হাজার। এই প্রকল্পের আওতায় আসতে গেলে আগ্রহী কৃষকদের জমির নথি জমা করতে হবে। কৃষকদের বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে।

মমতার “কৃষক বন্ধু” প্রকল্প, কী সুবিধা আর কিভাবে করবেন আবেদন জেনে নিন। আবেদনকারীর পরিচয় পত্র প্রমাণ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড এর প্রতিলিপি জমা করতে হবে। এই প্রকল্পের সমস্ত আর্থিক লেনদেন যেহেতু ব্যাংক একাউন্টের মাধ্যমে হবে তাই আবেদনকারীকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের বিশদ তথ্য জমা দিতে হবে। এই প্রকল্পের আওতায় কৃষককে আবেদন করতে গেলে স্থানীয় প্রশাসন বা কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। কারণ এখন পর্যন্ত অনলাইনে ফর্মফিলাপ এর কোন ব্যবস্থা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত