নজরবন্দি ব্যুরো: অপেক্ষা শুধু একটা ফোন কলের! তাহলেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এমনিতেও ২১এর বিধানসভা নির্বাচনে দুজনের কেউই কোনো আসনে প্রার্থী দেননি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখেই।
আরও পড়ুনঃ তৃণমূলের সভায় হামলা সৌগত – অর্পিতার ওপর। অভিযোগের তীর শুভেন্দু অনুগামীদের দিকে।


তাই এবার প্রয়োজনে দিদির হয়ে প্রচারে আসতেই তৈরি ভাইয়েরা। ভারতীয় রাজনীতির তৃতীয় মোর্চার অন্যতম জনপ্রিয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল। যে কোনো ইস্যুতে একে অপরের পাশে দাঁড়িয়েছেন সবসময়। দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচনে আম আদমি পার্টি প্রার্থী দিলেও বাংলায় দেয়নি, উঠলে কেজরিওয়াল জানিয়েছিলেন বাংলায় মমতা দিদি যেভাবে রাজ্য চালাচ্ছেন তাতে সেখানে প্রার্থী দিয়ে তাঁর কাজের মাঝে বাধা হতে চাননা তিনি।
রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এর কথায়, “বিজেপির মত স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দিদি লড়ছেন আমরা সঙ্গে আছি তাঁর।” পূর্ণ সমর্থন চিঠি পাঠিয়েছিলেন কয়েকদিন আগেই। এবার জনিয়ে দিলেন অপেক্ষা শুধু একটা ফোন কলের। ১৫০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে দিদির হয়ে বাংলায় প্রচার করতে আসতে প্রস্তুত ভাইয়া। সঞ্জয় সিং জানিয়েছেন, ” দিদি যদি মনে করেন আমাদের বাংলায় যাওয়া দরকার, স্থলে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সহ আমরা তৈরি তৃণমূলের হয়ে প্রচার করতে।”
সঙ্গে আসার জন্য তৈরি মণীশ সিসোদিয়া সহ একাধিক নেতারা। একই ইচ্ছের কথা জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রথমে তিনি প্রার্থী দেওয়ার কথা এবং বাংলায় আদিবাসী ভোট ব্যাঙ্কে ভাগ বসানোর কথা জানালেও পরে তিনি সরে আসেন সেই সিদ্ধান্ত থেকে। এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের মতোই তিনিও প্রস্তুত বাংলায় মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে আসার জন্য।









