তৃণমূলের সভায় হামলা সৌগত – অর্পিতার ওপর। অভিযোগের তীর শুভেন্দু অনুগামীদের দিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের সভায় হামলা সৌগত – অর্পিতার ওপর। নির্বাচন এগিয়ে আসছে। প্রথম দফার নির্বাচনের আগে হাতে গোনা মাত্র কয়েকটা দিন। এই পরিস্থিতিতে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছে সব দলই। গত কয়েকদিন ধরে জঙ্গলমহলে রীতিমত ব্যাক টু ব্যাক সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কথা দিয়েছিলেন, তবে নিয়োগ হয়নি, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে বিক্ষোভ SSC চাকরি প্রার্থীদের।

সভা থেকে বিরোধী দলকে কটাক্ষ করছেন অভিষেক বন্দোপাধ্যায়। পাল্টা সভা করছেন অমিত শাহ্। এই পরিস্থিতিতে মেদিনীপুরের ভগবান পুড়ে তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় এবং তৃণমূলের অর্পিতা প্রথম সারির নেত্রী অর্পিতা ঘোষ। সেখানেই আক্রান্ত হন তাঁরা। অভিযোগের আঙুল উঠেছে শুভেন্দু অনুরাগীদের ওপর।

অভিযোগ সভা চলা কালীন তাঁদের ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আজই মেদিনীপুরে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাসের গাড়িতে ভাঙচুর হয় প্রচারের সময়। অভিযোগের আঙুল উঠেছিল বিজেপির দিকে।

শুধু নেতা নন, অভিযোগ ছিল তাঁর সমর্থিত সাধারণ কর্মীদের টোটোও ভাঙচুর করেছে বিজেপি সমর্থকেরা। এবার বেলা গড়াতেই একই চিত্র দেখা গেলো ফের মেদিনীপুরেই। তৃণমূলের সভায় আক্রান্ত হলেন সৌগত রায় এবং অর্পিতা ঘোষ। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে ইতিমধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত