কথা দিয়েছিলেন, তবে নিয়োগ হয়নি, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে বিক্ষোভ SSC চাকরি প্রার্থীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কথা দিয়েছিলেন, তবে নিয়োগ হয়নি, নির্বাচন এর আগে কোনো সুরাহা হতে পারে, ভেবেছিলেন রাজ্যের চাকরি প্রার্থীরা। কিন্তু কোনো সদুত্তর না মেলায় এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় শুয়ে প্রতিবাদ জানালেন এসএসসি চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ এসএসসি নিয়োগ। মেধা তালিকা প্রকাশ হলেও হয়নি চূড়ান্ত পর্যায়ের নিয়োগ।

আরও পড়ুনঃ করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক মিটিং-মিছিল! জনস্বার্থ মামলা হাইকোর্টে

২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও সমাধান আসেনি। গত দুমাস ধরে নিজেদের দাবি দাওয়া নিয়ে সল্টলেকে অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একাধিক আন্দোলনকারী। কিন্তু কেউ এগিয়ে আসেননি সমাধানের জন্য। এর পরই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শুয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখতে শুরু করেন চাকরি প্রার্থীরা। পার্শ্ব শিক্ষক এবং শিক্ষক দের আন্দোলন চলছে দীর্ঘকাল ধরে।

এর আগেও নিজেদের দাবি দাওয়া নিয়ে নজিরবিহীন ভাবে আন্দোলন করেছিলেন একাংশ। মুখ্যমন্ত্রীর বাড়ির পাশের আদি গঙ্গায় নেমে পড়েছিলেন। পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি। ভোট আবহে রাজ্য সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য নিজেদের অধিকারের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তাঁরা।

কথা দিয়েছিলেন, তবে নিয়োগ হয়নি, বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় সংশ্লিষ্ট এলাকা। যানজটে নাকাল হন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসে পুলিশ। অন্যদিকে নিজেদের দাবি দাওয়া নিয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান একদল চাকরি প্রার্থী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত