করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক মিটিং-মিছিল! জনস্বার্থ মামলা হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতিতে লাগামহীনভাবে চলছে রাজনৈতিক মিটিং, মিছিল। গোটা ঘটনায় উদাসীন নির্বাচন কমিশনও। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। বলা হয়েছে, রাজ্যে করোনা পরিস্থিতি চলছে। তার উপর দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভের আশঙ্কাও রয়েছে।

এই পরিস্থিতিতে কেন করোনা বিধি মানা হচ্ছে না তা নিয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত। ২ দিন আগেই রাজনৈতিক দল গুলির মিটিং মিছিল নিয়ে রাজ্জের চিকিৎসকরা নিরবাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিন্তু সেই চিঠির উত্তর এখন তাঁরা পাননি বলে খবর।  তাঁরা দাবি করেছিলে করোনা আবহে নিরবাচন কেন পিছিয়ে দেওয়া হবে না। সূত্রের খবর এই মামলার শুনানি এই সপ্তাহের মধ্যেই শুরু হবে।  

বিধানসভা ভোটের মুখে রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক আকার নিতে শুরু করেছে। নতুন করে রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে। বিশেষ করে শহর কলকাতার চিত্র খুবই ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ জন। ২ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত