১৫ এপ্রিল পর্যন্ত তিহাড়েই গেলেন কেজরী, কী কী সুবিধা পাবেন দিল্লীর মুখ্যমন্ত্রী

Arvind Kejriwal: এ দিন শুনানি চলাকালীন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা সহ আপের দুই মন্ত্রী অতিশি এহং সৌরভ ভরদ্ধাজ আদালতে উপস্থিত ছিলেন৷

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে আরও অস্বস্তি বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে ১৫ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির আদালত। জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাই আদালত আপ সুপ্রিমোকে জেলে পাঠিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তিহাড়ের দু’নম্বর সেল আম আদমি পার্টির প্রধানের জন্য বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে পৌঁছেই বিজেপিকে নিশানা অভিষেকের, ‘এত কাছে থেকেও এলেন না কেন’ প্রশ্ন সুকান্তকে!

kajri1

কেজরীওয়ালের পাশের সেল, এক নম্বরে আছেন তাঁর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য মণীশ সিসৌদিয়া। আবগারি মামলাতেই মণীশকে গ্রেফতার করা হয়েছিল। এ ছাড়াও দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন রয়েছেন সাত নম্বর সেলে। আর পাঁচ নম্বর সেলে আছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ।

এ দিন শুনানি চলাকালীন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা সহ আপের দুই মন্ত্রী অতিশি এহং সৌরভ ভরদ্ধাজ আদালতে উপস্থিত ছিলেন৷ দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কেজরিওয়ালকে গ্রেফতার কর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ই়ডি৷

kajri2

উল্লেখ্য, অন্যনান্য বন্দিদের মতোই কেজরীওয়াল তিহাড়ে ভোরে চা এবং পাউরুটি পাবেন৷ এর পর সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে ডাল, তরকারি এবং পাঁচটি রুটি অথবা ভাত দেওয়া হবে৷ বিকেল সাড়ে তিনটে নাগাদ চা এবং বিস্কিট পাবেন কেজরীওয়াল৷

১৫ এপ্রিল পর্যন্ত তিহাড়েই গেলেন কেজরী, কী কী সুবিধা পাবেন দিল্লীর মুখ্যমন্ত্রী

kajri3

তবে এরই ফাঁকে নিজের আইনজীবীদের সঙ্গেও কথা বলার সুযোগ পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ তবে সন্ধে সাতটা থেকে তাঁকে জেলেই বন্দি থাকতে হবে৷ তবে জেলে থেকই টেলিভিশন দেখার সুযোগ পাবেন কেজরীওয়াল৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন