Katrina Kaif: প্রথম বিবাহবার্ষিকীতেই সুখবর দিতে চলেছেন ভি-ক্যাট, ক্যাটরিনার স্ফীতোদর দেখে জল্পনা নেটদুনিয়ায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা-ভিকি। আলিয়া, সোনামের পর এবার ক্যাটরিনার থেকে সুসংবাদ পেতে মুখিয়ে রয়েছেন আনুরাগীরা। ক্যাটরিনা কইফের স্ফীতোদর দেখে ফের জল্পনা নেটদুনিয়ায়। ‘ফোন ভূত’ মুক্তির পরই এই ছবি এল প্রকাশ্যে। বলিউডে একের পর এক তারকাসন্তানের জন্ম থেকেই চোখ ঘুরেছিল ভিকি ক্যাটের দিকেও। তবে কি ক্যাটের কোল আলো করে আসছে কেউ?

আরও পড়ুনঃ সানিয়া-শোয়েব একসঙ্গে করবেন সঞ্চালনা, বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নয়া চমক

এখনও পরিষ্কার ভাবে জানাননি তারকা জুটি। তবে এর আগেই ক্যাট বলেছিলেন যদি কখনও পরিবারে সন্তান আনার পরিকল্পনা করেন তবে তা গোপন করবেন না। তাহলে স্ফিত উদরে ছবি ফাঁসের রহস্য কি? তা নিয়ে মুখ খুললেন নিজেই,কি বললেন তিনি?

প্রথম বিবাহবার্ষিকীতেই সুখবর দিতে চলেছেন ভি-ক্যাট, ক্যাটরিনার স্ফীতোদর দেখে জল্পনা নেটদুনিয়ায়
প্রথম বিবাহবার্ষিকীতেই সুখবর দিতে চলেছেন ভি-ক্যাট, ক্যাটরিনার স্ফীতোদর দেখে জল্পনা নেটদুনিয়ায়

আসলে ‘ফোন ভূত’ মুক্তির পরই ‘মেরি ক্রিসমাস’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে, বিজয় সেতুপতির বিপরীতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সেই চরিত্রটি একটি অন্তঃসত্ত্বা মহিলার আর সেই জন্যেই স্ফিত উদরে নাকি দেখা যাচ্ছে নায়িকা। দক্ষিণের ছবিতে এই প্রথম  পা রাখতে চলেছেন ক্যাটরিনা।শুরুতেই পেয়েছেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। চরিত্রের প্রয়োজনে হবু মাতৃত্বের স্বাদও উপভোগ করছেন এই সুযোগে।

প্রথম বিবাহবার্ষিকীতেই সুখবর দিতে চলেছেন ভি-ক্যাট, ক্যাটরিনার স্ফীতোদর দেখে জল্পনা নেটদুনিয়ায়

katrina kaif vicky kaushal

বেশ কয়েক বছর প্রেম করার পর ২০২১ সালের ডিসেম্বর মাসে চারহাত এক হয়েছিল ভি-ক্যাটের। প্রথম বিবাহবার্ষিকীর সময় আগত। তার মধ্যে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কানাকানি শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই মুহুর্তে কাজেই বুঁদ হয়ে রয়েছেন তারকা দম্পতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত