আইপিএল খেলে অবসর নেওয়ার কথা বলেছিলেন। আইপিএলের মাঝে এসে লক্ষ্য বদলে ফেলেছেন দীনেশ কার্তিক। এখন তাঁর লক্ষ্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলা। তিনি আস্থা রাখছেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের উপর। আগামী জুন মাসে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিজেপির অমিত মালব্যর বিরুদ্ধে FIR করল তৃণমূল



আইপিএলের খেতাবি যুদ্ধের মধ্যেই অনেকে বেছে নিচ্ছেন ভারতীয় দলের প্রথম একাদশ কীরকম হবে? উইকেটের পিছনে দস্তানা হাতেই-বা দায়িত্ব সামলাবেন কে? দীনেশ কার্তিকের সাম্প্রতিক ফর্ম দেখে অনেকেই ফের জাতীয় দলের জার্সিতে দেখতে চান তাঁকে। এবার নিজের মনের কথা জানালেন প্রাক্তন নাইট অধিনায়কও।



এদিন তিনি বলেন, “এই মুহূর্তে জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, সেখানে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে সবচেয়ে আনন্দের অনুভূতি হবে। আমি একশো শতাংশ তৈরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকার জন্য আমার পক্ষে যা যা সম্ভব, তার সবটাই করব।”
অবসর এখন অতীত, IPL-এ দুর্দান্ত ছন্দে কার্ত্তিক, খেলতে চান বিশ্বকাপ

৩৮ বছরের উইকেটরক্ষক-ব্যাটার তার পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেছেন ৩৫ বলে ৮৩ রানের ইনিংস। প্রতিযোগিতায় ২০৫.৪৫ স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত করেছেন ২২৬ রান। বিশ্বকাপের দলে সুযোগ পাবেন কি কার্ত্তিক? সেই উত্তর দেবে সময়।







