নজরবন্দি ব্যুরোঃ ডুয়েল ধামাকা বিগবস ১৫-এ, প্রতিযোগীর তালিকা ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে সরবেন পুরানো সঞ্চালকও। সুত্রের খবর, গত বছরের অন্যতম বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রেমিকা রিয়া চক্রবর্তী এবার বিগবস ১৫-এর সদস্য হতে চলেছেন। বিগবস হাউসে তাঁর প্রবেশকে নিয়ে ইতিমধ্যেই চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে বিনোদন জগতের অন্দরে। সুশান্ত কান্ডের পর প্রথম কোন কাজে সামনে আসতে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ বিনা যুদ্ধে জিতলেন জহর…আজই দিল্লি যাচ্ছেন মমতার ‘সারপ্রাইজ’ সাংসদ


এছাড়াও থাকতে পারেন ভি.জে অনুষা..কিছুদিন আগেই অভিনেতা করণ কুন্দ্রার সাথে তাঁর সম্পর্ক বিচ্ছেদের কথা জানা গিয়েছিল। প্রথমে তারা দুজনেই সম্পর্কের টানাপড়েনের বিষয়ে কোনও মুখ খোলেননি। তবে, পরে অবশ্য তাঁরা দুজনেই তাদের অনুগামীদের কাছে সম্পর্কের সত্যতা বয়ান করেছেন।
এবার বিগবস ১৫-এর অন্যতম গুরুত্বপুর্ন চমক হল সঞ্চালক বদল। দীর্ঘ ১০টি সিজনে অসাধারন দক্ষতার সঙ্গে সঞ্চাালকের ভুমিকা পালন করেছেন ভাইজান সলমন খান। বিগবস দর্শকদের একাংশ ভাইজান ভক্ত।তবে এবার বিগবস ওটিটি-র সঞ্চালক হবেন করণ জোহর। যদিও সাল্লু ফ্যানদের জন্যে তা মোটেই সুখবর নয়।
কমছে TRP, জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ১৫ তে ডুয়েল ধামাকা বিগবস-এর ঘরে

সম্ভাবী প্রতিযোগী কারা হবেন তাই নিয়ে জল্পনার শেষ নেই অনুগামীদের। ওয়াকিবহাল মহলের মতে জনপ্রিয়তা ধরে রাখতেই উভয় ক্ষেত্রেই ঘটছে এই বিরাট ভোলবদল। বিগবস ১৩ দুর্দান্ত প্রশস্তি পেলেও বিগবস ১৪ সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। তাই বিগবস ১৫-কে আকর্ষিত করতে আসছেন ছোটপর্দার জনপ্রিয় তারকারা।



ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ রিধিমা পণ্ডিতও থাকছেন সম্ভাব্য তালিকায়। এর পূর্বে তাঁকে দেখা গিয়েছিল খতড়ো কি খিলাড়ী-তে। ‘ইয়ে দিল আশিকানা’ খ্যাত করণ নাথ-কে দেখা যেতে পারে এই সিজনে। এছাড়াও থাকছেন “লভ স্কুল সিজন-৩” শো-র প্রমুখ প্রতিযোগী প্রতীক শেহগাল। এছাড়া বিগবস-১৪-এর প্রতিযোগী পবিত্রা পুনিয়া-র প্রাক্তন হিসাবেও তাঁর বিশেষ পরীচিতি। গায়িকা নেহা ভাসিন-এর নাম ইতিমধ্যেই বিগবসের তরফ থেকে জানানো হয়েছে।







