নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা। পেশাগত জীবনের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে তিনি চর্চায় থাকে। বরাবরই তার বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে থাকেন তিনি। তিনি যেমন একাধারে বিতর্কিত অভিনেত্রী নামে পরিচিত, এমনভাবে কেউ কেউ তাকে ‘ফ্লপ কুইন’ হিসেবেও জানেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত তেজস। প্রথম দিনের আয় কত হলো? বলিউডকে একের পর এক ফ্লপ মুভি অভিনয় দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ফিল্মি দুনিয়ায় দুর্নীতির টাকার লেনদেন! বাকিবুরের সিনেমায় কাজ করেছেন অর্পিতা, রাখী সাওয়ান্ত


২০১৯ এর পর থেকে তার কোনো ছবিই সফলতা অর্জন করতে পারেনি। তার পাশাপাশি বলিউডে বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে প্রযোজকদের সাথে তার তিক্ততা ভরা সম্পর্ক। যার কারণে নাকি কেউই অভিনেত্রী কে কোন ছবিতে কাজ দিতে রাজি হন না। কাজ না পেয়ে নিজেই অভিনেত্রী প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন। বানাচ্ছেন একের পর এক ছবি। তারই ফসল তেজস।

চলতি সপ্তাহের শুক্রবার পেক্ষাগৃহে প্রথমবার মুক্তি পেয়েছে তেজস। বক্স অফিসের হিসাব বলছে প্রত্যেকবারের মতো এইবারে ও ছবি সুপার ফ্লপ করেছে। একেবারে মুখ থুবড়ে হুড় মুড়িয়ে পড়েছে তেজস। ছবির প্রথম দিনের আয় মাত্র এক কোটি পঁচিশ লক্ষ টাকা। ছবি দেখে একের পর এক নিন্দার ঝড় বয়ে আসছে অভিনেত্রীর দিকে। দর্শকদের প্রশ্ন মুখের এত তেজ অভিনয়ে কেন প্রকাশ পাচ্ছে না? এই ছবিতে দর্শকদের খুব একটা মনে ধরেনি তা বোঝাই যাচ্ছে বেশ।


কঙ্গনার নতুন ছবি ‘তেজস’, ফ্লপ নাকি সফল!

কঙ্গনা ক্যারিয়ার কিন্তু বরাবরই এরকম ব্যর্থতার মুখ দেখেনি। প্রথম দিকে অভিনেত্রীর অভিনয় বহু প্রশংসা পেয়েছে। তার ঝুলিতেও রয়েছে একাধিক সফলতার কাহিনী। ব্লকবাস্টার মুভি রয়েছে একাধিক। কবিতার ব্যর্থতা শুরু হয় ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ধড়ক সিনেমার মধ্যে দিয়ে। তারপর থেকে এই ভাগ্য যেন কিছুতেই সায় দিচ্ছে না অভিনেত্রীর। তবে হাল ছাড়ার পাত্রী নয় তিনিও। তিনি এই মুহূর্তে তার পরবর্তী ছবি করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। তবে কোন ছবি কবে মুক্তি পাবে তা এখনও প্রকাশ্যে আসেনি।







