নজরবন্দি ব্যুরো: সারার সঙ্গে সুশান্তের সম্পর্ককে টেনে আরও একবার নেপোটিজম বিতর্কে সরব হলেন কঙ্গনা। তার বক্তব্য, সুশান্ত সিং রাজপুত ইন্ডাস্ট্রিতে হাসিঠাট্টার পাত্র হয়েছেন এই ব্রেকআপের কারণেই। সুশান্তের চরিত্র হনন করা হয়েছে বারবার। কঙ্গনা এর আগে বলেছিলেন সারার সঙ্গে সুশান্তের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই সেই শূন্যতার থেকে রিয়া নামক ‘ শকুন’ সুশান্তের জীবনে আসে।
আরও পড়ুনঃ টলিউডে খুশির হাওয়া! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইমন!
কঙ্গনা টুইটারে টুইট করে বলেছেন, “সারা র সাথে সুশান্তের প্রেমের কথা গোটা ইন্ডাস্ট্রি জানতো। বারবার আউটডোরে শুটে গিয়ে নানা জনের মুখে ওদের সম্পর্কের কথা শুনেছি। আমার সঙ্গে হৃতিক এর সম্পর্ক ভেঙ্গে যাবে ভাবি নি। আমি জানি একটা সময় অনেক দিন পর্যন্ত আমরা খুব ভালো সময় কাটিয়েছি, হঠাৎ করে কি যে হল কে জানে। সারা ও বুদ্ধিমতী মেয়ে। জেনে বুঝেই সম্পর্কে জড়িয়ে ছিল। কেন যে স্টার কিড রা এভাবে অন্যদের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে চলে যায়!”
বলিউডের সারা আলি খানের প্রথম অভিনীত ছবি ‘কেদারনাথ’। ছবিতে সারার বিপরীতে অভিনয় করেছিলেন সুশান্ত। কারিনা সারা কে উপদেশ দিয়েছিলেন প্রথম নায়ক এর সাথে প্রেম না করতে। তবে কারিনা কাপুর কারুর নাম নেন নি। কিন্তু বুঝতে কারোর অসুবিধা হয়নি কারিনার লক্ষ্য সুশান্ত। কারিনার এই কথায় অনেকেই অভিযোগ তোলেন তখন।
সারার সঙ্গে সুশান্তের সম্পর্ককে টেনে আরও একবার নেপোটিজম বিতর্কে সরব হলেন কঙ্গনা। অনেকের অভিযোগ কাপুর খানদান এর বলে সারা সৎ মা কারিনা মানুষকে মানুষ বলে মনে করছেন না! সারার মা অমৃতা সিং উপস্থিত থাকতে তিনি কে পরামর্শ দেওয়ার?
অনেকেই কটাক্ষ করে বলেন, করিনা সাইফ আলি খান, যিনি ২ সন্তানের বাবা তার সঙ্গে একসময় চুটিয়ে ডেট করেছেন। এবং পরে বিয়ে করে সাইফ আলী খানের সন্তানের মা হয়েছেন। তিনি এসব করতে পারলে সারা র সুশান্তের সঙ্গে ডেট করলে দোষের কি? সুশান্ত স্টার কিড নন বলে?কঙ্গনার এইবার এই বিষয় নিয়ে করিনা – র সমালোচনা করায় সেই বিতর্ক আরো একবার সামনে এলো।



