টলিউডে খুশির হাওয়া! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইমন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টলিউডে খুশির হাওয়া! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইমন! চারিদিকে করোনার কবলে সবাই, এ পরিস্থিতিতে টালমাটাল অবস্থা টলিউডে ও। তবে এরই মধ্যে খুশির খবর শোনা যাচ্ছে টলিউডে। ইমনের বিয়ের খবর শোনা যাচ্ছে কান পাতলেই টলিউড ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুনঃ স্টার জলসায় আসছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানী’।

টলিউড ইন্ডাস্ট্রি জনপ্রিয় গায়িকা হলেন ইমন চক্রবর্তী। ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়েছিলেন তিনি। এই গানের জন্য তিনি ২০১৭ সালেই পেয়েছেন জাতীয় পুরস্কার। জনপ্রিয় গায়িকা বিয়ের খবরে খুশি টলিপাড়া। কিন্তু কে পাত্র?

পাত্র হলেন টলিউডের সকলের পরিচিত সুরকার নিলাঞ্জন ঘোষ। ইমনের সঙ্গে তার আলাপ বহুদিনের। কিন্তু এক বছরের প্রেম সম্পর্ক।জানা যাচ্ছে অক্টোবরের মধ্যেই রেজিস্ট্রি সারতে পারেন তারা। সানাই বাজবে ২০২১ এ।তবে পুরোটাই নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির ওপর।

এই খবর জানার পর থেকেই গায়িকাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে ইমন নিজে বিয়ের ব্যাপারে এখনো জানাননি কিছু। তিনি নিজেই সবাইকে জানাবেন বিয়ের খবর।তবে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ছেড়ে গেছে ইমনের বিয়ের খবরে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তিনি লাইক ও করেছেন।

টলিউডে খুশির হাওয়া! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইমন! সুরকার নিলাঞ্জন ঘোষ এর সাথে ইমন চক্রবর্তী বেশ কিছু কাজও করেছেন। তবে গায়িকা বিয়ের খবর এখনই জানাতে চাইছেন না।কিন্তু তার পরিবারও কাছের মানুষেরা জানিয়েছেন এই বিয়ের খবর পাকা বলেই।ইমন নিজে এই বিয়ের খবর সকলকে জানাবেন পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর