স্টার জলসায় আসছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানী’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্টার জলসায় আসছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানী’।লকডাউন এর মধ্যেই কয়েক মাস বন্ধ ছিল সমস্ত শুটিং। তারপর রাজ্য সরকার অনুমতি দিতেই শুরু হয়েছিল ধারাবাহিকটির শুটিং; এরপর একে একে বিভিন্ন রিয়েলিটি শো এর শুটিং শুরু হয়। করোনাকালীন এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শুটিং  করা হচ্ছে। এই শুটিং করতে অনেক অভিনেতা- অভিনেত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পরে তারা সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিয়েছেন।

আরও পড়ুনঃ প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম।

স্টার জলসায় আসছে নতুন  কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’। মীরাক্কেল কে চ্যালেঞ্জ ছুড়ে এই গেম শো  আসতে চলেছে।করোনাকালীন এই পরিস্থিতিতে যা মানুষকে হাসাবে তা বলাই যায়। এই কমেডি শো এর মধ্যে থাকবে থাকবে নাচ, গান আর খাওয়া-দাওয়া।

সম্প্রতি চ্যানেলটিতে প্রোমো সামনে এসেছে। সেই প্রোমোতে দেখা যাচ্ছে রজতাভ দত্ত,  অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা কে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পর রজতাভ দত্ত বাদ পড়েছেন মিরাক্কেল থেকে। যদিও মিরাক্কেল থেকে এই গেম শো টি পুরোটাই আলাদা। থিম বেস্ কমেডি তিন বিচারক ছাড়াও উপস্থিত থাকবেন অতিথি বিচারক।

উল্লেখ্য, দুই  চ্যানেলের  ঠান্ডা লড়াই অনেক দিনের। ‘কাদম্বিনী’ বনাম ‘প্রথমা কাদম্বিনী’, জি-সারেগামাপা থেকে দলছুট হয়ে ‘সুপার সিঙ্গার’ এর সঞ্চালনায় যিশু সেনগুপ্তের আবির্ভাব লড়াই জিইয়ে রেখেছিল। এখন টেলিপাড়ার নতুন গুঞ্জন এই কমেডি শো  টিকে নিয়েই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন