প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম। ফের ইন্দ্রপতন বাংলার সঙ্গীত জগতে। শনিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সঙ্গীত শিল্পী পূর্বা দাম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। নিজের ঢাকুরিয়ার বাড়িতে প্রয়াত হন তিনি। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকাহত সঙ্গীত জগৎ।

আরও পড়ুনঃ বাংলা এবং কেরল থেকে আল-কায়দার ৯ জঙ্গি গ্রেফতার!

শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ১২ বছর বয়সে সুচিত্রা মিত্রের কাছে গান শেখা শুরু করেছিলেন পূর্বা দাম। আর গুরুর জন্মদিনের দিনেই সবাইকে ছেরে চলে গেলেন শিষ্যা। ১৯৩৫ সালে কলকাতায় জন্ম হয় পূর্বার। ১২ বছর বয়সে তার গানের জগতে পা রাখা। তাঁর একাধিক রেকর্ড হওয়া অ্যালবাম জনপ্রিয়তা পেয়েছে। ২০১৩ সালে পূর্বা দাম-কে ‘সঙ্গীত সম্মান’ দিয়ে সন্মানিত করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে।

তাঁর পরিবার জানিয়েছেন বেশ কয়েকবছর ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন তিনি। অবশেষে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। এদিন মুখ্যমন্ত্রী প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পীর প্রয়াণে শোকবার্তা দেন। মুখ্যমন্ত্রী জানান, তাঁর সাথে হৃদয়ের সম্পর্ক ছিল পূর্বা দামের। মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি কয়েকবার সরকারের কয়েকটি অনুষ্ঠানে গান করেছিলেন।

অসুস্থ থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজ খবরও নিতেন। এদিন প্রবীণ শিল্পীর প্রয়াত হওয়ার খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দামের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। ৮০’র দশকে সমসাময়িক কালের অন্যতম প্রধান রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন পূর্বা দাম। ২০১৩ সালে তিনি ‘সঙ্গীত সম্মান’ লাভ করেন। এই বিশিষ্ট শিল্পীর মৃত্যুতে রবীন্দ্রসঙ্গীত জগতে শূন্যতার সৃষ্টি হল। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন