নজরবন্দি ব্যুরো: বাংলা এবং কেরল থেকে আল-কায়দার ৯ জঙ্গি গ্রেফতার! এনআইএ পেল বড় সাফল্য। ৯ জন আল-কায়দা জঙ্গি গ্রেফতার হলো বাংলা এবং কেরল থেকে।এনআইএ সূত্রে জানা গিয়েছে, বাংলা ও কেরল এই দুই রাজ্যে একাধিক বার তল্লাশির পর কেরলের এর্নকুলাম এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে মোট ৯ জন আল-কায়েদা জঙ্গি গ্রেফতার হয়েছে।
আরও পড়ুনঃ মাত্র ১৫ সেকেন্ড, তাহলেই ভ্যানিশ হতে পারে করোনা ভাইরাস !
এনআইএ সূত্রে খবর, একটি নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিল এই ৯ জঙ্গীই। নিরীহ সাধারণ মানুষদের মেরে ফেলা এদের মূল লক্ষ্য। এই জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছিল দেশের বিভিন্ন উল্লেখযোগ্য জায়গায়।আল-কায়েদার ইন্টারস্টেট মডিউলে অপারেটিভ দের উপর অনেকদিন ধরেই নজর রাখছিলো নেশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।
জঙ্গিদের মূল লক্ষ্য ছিল নাশকতার মাধ্যমে আতঙ্কের সৃষ্টি করা আম জনতার মধ্যে। এনআইএ তদন্ত শুরু করেছে এরা কোন জায়গায় কিভাবে নাশকতার ছক কষেছিল তা জানার চেষ্টায়।মূলত, শনিবার অর্থাৎ আজ সকালে বাংলার মুর্শিদাবাদ থেকে ৬ আল-কায়েদা জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এবং কেরলের এর্নকুলাম থেকে ৩ জন আল-কায়েদা জঙ্গি গ্রেপ্তার হয়েছে।
এনআইএ সূত্রে আরও জানা গিয়েছে, এই ৯ জন জঙ্গিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রেনিং দিত পাকিস্তানের আল-কায়েদার মাথা রা। তাদের নির্দেশ ছিল জঙ্গি হামলা করার ভারতের বিভিন্ন প্রান্তে। তাদের নিশানায় ছিল দিল্লি এবং তার সংলগ্ন এলাকাগুলি ও।ভিতর থেকে উদ্ধার করা হয়েছে- ঘরে বসে বিস্ফোরক বানানোর বিভিন্ন বই, নথিপত্র, স্থানীয় এলাকা থেকে বানানো শরীরে পড়ার বর্ম, ধারালো অস্ত্র, জিহাদি সাহিত্য এবং বিভিন্ন ডিজিটাল ডিভাইস।
বাংলা এবং কেরল থেকে আল-কায়দার ৯ জঙ্গি গ্রেফতার! এই ৯ জন জঙ্গি হামলার জন্য টাকা জোগাড় করছিল এবং তাদের সম্প্রতি দিল্লি যাওয়ার কথা ও ছিল। তাদের উদ্দেশ্য ছিল অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এবং আগ্নেয়াস্ত্র জোগাড় করা।আজ ৯ জন জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে, তারা হল- মুরশিদ হাসান, মোশারফ হোসেন, আবু সুফিয়ান, ইয়াকুব বিশ্বাস, নাজমুস সাকিব, লিউ ইয়ান আহমেদ, আতিকুর যমান, আল মামুন কমল এবং মইনুল মন্ডল। এদেরকে আজ পেশ করা হবে আদালতে এবং আবেদন জানানো হবে পুলিশি হেফাজতের।



