মাত্র ১৫ সেকেন্ড, তাহলেই ভ্যানিশ হতে পারে করোনা ভাইরাস !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র ১৫ সেকেন্ড, তাহলেই ভ্যানিশ হতে পারে করোনা ভাইরাস ! করোনা আতঙ্কে এখন গোটা বিশ্ব । মৃত্যুর হার বাড়ছে বই কমছে না। ভ্যাকসিনের আশায় দিন গুনছে গোটা বিশ্ব । ঠিক এমন সময় চঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির আমেরিকা। আমেরিকার University Connecticut school of Medicine এর গবেষকরা বলছেন ১৫ সেকেন্ডেই শরীরের মধ্যে থাকা ভাইরাস অনায়াসে মরবে ।

আরও পড়ুনঃ গত ৪৩ দিন দেশে আক্রান্তের নিরিখে বিশ্ব রেকর্ড,২৪ ঘণ্টায় মৃত্যু ১২৪৭ জনের!

কিন্তু কিভাবে? তা নিয়েই উঠেছে প্রশ্ন । আয়োডিনের দ্বারা এই পরীক্ষা করেন একদল গবেষক । যদিও এরকম পরীক্ষা এর আগেও করেছিলেন তাঁরা । তবে সেটি যুক্তিগ্রাহ্য বলে মানেনি ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO

তবে এবারে প্রমাণসহ গবেষণা করে দেখিয়েছেন গবেষকরা । তাঁদের দাবি আয়োডিন স্যনিটাইজারের থেকেও বেশি কার্যকর । শরীরে যদি ভাইরাস এসেও থাকে তবে কেবলমাত্র আয়োডিন দিয়ে হাত- মুখ ধুলেই তা দূর করা সম্ভব। তাই ভ্যাকসিন তৈরিতে ও ঔষধ তৈরিতে আয়োডিনের কথা ভাবা হচ্ছে।

মাত্র ১৫ সেকেন্ড, তাহলেই ভ্যানিশ হতে পারে করোনা ভাইরাস ! প্রসঙ্গত গত ৪৩ দিন দেশে আক্রান্তের নিরিখে বিশ্ব রেকর্ড, কিছুতেই কমছেনা করোনা সংক্রমণ দেশে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জন।  এই সংখ্যা নিওয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৫ হাজার ৬১৯ জন। ঐ একই সময়ে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৩৩৭ জন। এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩ লাখ ৮ হাজার ১৪। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ লাখ ৮ হাজার ৪৩১ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন