‘নিরাপত্তার অভাব বোধ করছি’, দাবি তৃণমূল সাংসদ কল্যাণ কন্যার

'নিরাপত্তার অভাব বোধ করছি', তবে এই ঘটনার আগে কলকাতার বুকে কোনদিন এত নিরাপত্তার অভাব বোধ করিনি। দাবি তৃণমূল সাংসদ কল্যাণ কন্যার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ন্যায্য বিচারের দাবিতে তোলপাড় গোটা দেশ। ঘটনার পর থেকেই রাজ্যে দফায় দফায় চলছে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। বিচারের দাবিতে পথে নেমেছে মহিলারাও। তবে বিচারের দাবির পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে কর্তব্যরত মহিলারা তাঁদের নিরাপত্তার দাবি তুলেও পথে নামেন। আর এবার একই ভাবে নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মেয়ে তথা হাইকোর্টের আইনজীবী প্রমিতী বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে প্রমিতী বন্দ্যোপাধ্যায় তিনিও একজন প্রশিক্ষণরত আইনজীবী। তিনিও সোমবার বিচারের দাবি চেয়ে  হাই করতের আইনজীবীদের সাথে মিছিলে পা মেলান। এরপরেই তিনি বলেন, আমরা সব আইনজীবী আজ বিচারের দাবিতে পথে নেমেছি।” পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তোপ দেগে বলেন,”সমাজ মাধ্যমে ট্রোল ধরতে পুলিশ এত তৎপর। কিন্তু আসল অভিযুক্তদের ধরতে এই তৎপরতা দেখা যায়নি কেন?” এরপর তিনি বলেন, “এই ঘটনার আগে কলকাতার বুকে কোনদিন এত নিরাপত্তার অভাব বোধ করিনি। কিন্তু এখন একজন মেয়ে হিসেবে নিরাপত্তার অভাব বোধ করছি।”

এরপর সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, “সত্যের সন্ধানের জন্য কলকাতা হাই কোর্ট সিবিআইয়ের উপর দায়িত্ব দিয়েছে। আমরা প্রত্যেকেই সেই দিকে তাকিয়ে রয়েছি।” এদিন এই মিছিলে যেমন হাঁটতে দেখা যায় সিনিওর আইনজীবীদের তাঁর পাশাপাশি প্রতিবাদে সামিল হন প্রশিক্ষণরত আইনজীবীরাও। তাঁরা প্রত্যেকে দ্রুত বিচার চেয়ে এদিন সরব হন। অর্থাৎ যতই দিন যাচ্ছে ততই বাড়ছে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ ও বিচার চাওয়ার মিছিল। ইতিমধ্যেই এই ঘটনায় যেমন প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদে পথে নামে। পরে তাঁদের সাথে পা মিলিয়ে পথে নামে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের তারকারাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত