নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা হলে ধোলাই হবে, পেটাই হবে। অভিষেকের নাম কুৎসা হলে ধোলাই, পেটাই হবে। শনিবার চুঁচুড়ার ঘড়ি মোড় থেকে একটি সভা থেকে হুঁশিয়ারি দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। একইসঙ্গে এদিন বদলার স্লোগান দিলেন কল্যাণ। যা নিয়ে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: নন্দীগ্রামের ঘটনা নিয়ে অমিত শাহের ফোন, বিশেষ বার্তা দিলেন শুভেন্দুকে


কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। সেখানেই উপস্থিত ছিলেন সমস্ত দলীয় বিধায়ক ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সেদিন বলা উচিত ছিল বদলা হবে। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়টা অনেক বড়। তাই তিনি সে কথা বলেছিলেন। কিন্তু এই সিপিএম, বিজেপি, কংগ্রেস যে নোংরামি শুরু করেছে তারা সেই কথার মানে বোঝেনি।

একইসঙ্গে কল্যাণের বার্তা, এর মানে এই নয় যে বদলা নেওয়া হবে। কিন্তু যদি বিধায়ক, সাংসদ, কাউন্সিলর বা কোনও জনপ্রতিনিধির গায়ে হাত পড়ে তাহলে তৃণমূলের কর্মীরাও প্রস্তুত রয়েছেন। বিরোধীদের সেটা খেয়াল রাখা উচিত।
যদিও তৃণমূল নেতাদের মুখে এধরনের কথা নতুন কিছু নয়। খাদিনামোড়ের ওই ঘটনার প্রেক্ষিতে বিজেপির কর্মী ও সমর্থকদের উপর ‘অ্যাটাক’ করার নিদান দিয়েছিলেন অসিত মজুমদার। কানে ফোন নিয়ে বলেছিলেন, “অ্যাটাক করে দে”। যা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।


বদলার স্লোগান দিলেন কল্যাণ, বাড়ল চুঁচুড়ার রাজনৈতিক উত্তাপ

রাজনৈতিক মহলের অবশ্য ধারণা,শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে ইডি হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। গত কয়েকদিন ধরে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে কিছুটা ধাক্কা খেয়েছে তৃণমূল। তাই দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এধরনের কথাবার্তা বলছেন দলের নেতারাই।







