Suvendu Adhikari: নন্দীগ্রামের ঘটনা নিয়ে অমিত শাহের ফোন, বিশেষ বার্তা দিলেন শুভেন্দুকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামে তেরঙ্গা যাত্রা করতে গিয়ে রাজ্য প্রশাসনের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা। রাজ্যের তিন আইপিএস কর্তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ জানান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ঘটনা নিয়ে অমিত শাহের ফোন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয় শুভেন্দু অধিকারীর। বেশ কিছু সময় ধরে দুই জনের মধ্যে কথা হয় বলে জানা গেছে। এমনকি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ SSC Recruitment: নিয়োগ নিয়ে আইন দফতরের সম্মতি, জট কাটছে অবশেষে

সূত্রের খবর, গতকাল দুই পক্ষের মধ্যে ১০ মিনিট কথা হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার ওপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নজরদারি রাখছেন বলে জানিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।

স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে বিজেপির তরফে শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক তেরঙ্গা যাত্রার ডাক দেওয়া হয়। তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত এই তেরঙ্গা যাত্রার কথা ছিল। রাজ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘‘তেরেঙ্গা যাত্রা করতে গেলে কি অনুমতি লাগে? এটা কি পাকিস্তান, নাকি ইসলামবাদ?

নন্দীগ্রামের ঘটনা নিয়ে অমিত শাহের ফোন, নিলেন শুভেন্দুর খবর 
নন্দীগ্রামের ঘটনা নিয়ে অমিত শাহের ফোন, নিলেন শুভেন্দুর খবর 

এরপরই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে, ডিজি মনোজ মালব্য, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বক্তব্য ছিল, তাঁদের কাছে বিজেপির পতাকা ছিল না। এটি একেবারেই একটি অরাজনৈতিক কর্মসূচি। কেউ কোনও রাজনৈতিক দলের পতাকা নেননি। জাতীয় পতাকা তুলে ধরেই এই কর্মসূচি। এমনকি ছিল না কোনও রাজনৈতিক ব্যানার।

নন্দীগ্রামের ঘটনা নিয়ে অমিত শাহের ফোন, নিলেন শুভেন্দুর খবর 

নন্দীগ্রামের ঘটনা নিয়ে অমিত শাহের ফোন, নিলেন শুভেন্দুর খবর 
নন্দীগ্রামের ঘটনা নিয়ে অমিত শাহের ফোন, নিলেন শুভেন্দুর খবর 

চার পুলিশ কর্তাদের বিরুদ্ধে শুভেন্দুর বার্তা, এরা সেন্ট্রাল ক্যাডারের আইপিএস অফিসার। আমি সেই জন্য অমিত শাহের কাছে অভিযোগ করেছি। আমি ১৬ তারিখে ডিজি মনোজ মালব‍্য, এসপি অমরনাথ কে, অ্যাডিশনাল এসপি শ্রদ্ধা পাণ্ডে এবং এসডিপিও হলদিয়াদের বিরুদ্ধে আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত