নজরবন্দি ব্যুরোঃ পুজো মানেই প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া এবং চুটিয়ে আড্ডা। কিন্তু বাদ পড়েনা ছবিও। তাই তো ডালি সাজিয়ে প্রত্যেকবারেই চমক দেয় বাংলা ছবি। তাই এবারের পুজোয় ‘কাছের মানুষ’ এর সঙ্গে দেখা হতে চলেছে।
আরও পড়ুনঃ Anubrata Mondal: রাইস মিলে অনুব্রতর একাধিক গাড়ি, রহস্য খুঁজছে সিবিআই
শহর জুড়ে ছবির শ্যুটিংয়ের ছবি ভাইরাল হয়েছিল স্যোশাল মিডিয়ায়। তখন থেকেই বহু প্রতীক্ষায় ছিল আমজনতা। দর্শকদের প্রতিক্ষিত জুটি “কাছের মানুষ” এর পোস্টার মুক্তি পেল শুক্রবার। যা ইতিমধ্যেই সিনে দুনিইয়ার চর্চায় প্রবেশ করেছে।

ছবিতে অভিনয় করেছেন দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারাই মুখ্য চরিত্রে রয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে ইশা সাহা এবং সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ছবির পরিচালনা করেছেন পথিকৃত বসু। আগামী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর মুখেই মুক্তি পাচ্ছে এই ছবি।
ছবির পোস্টার থেকেই স্পষ্ট শহর কলকাতাকে ঘিরে গড়ে উঠেছে ছবির গল্প। ছবির প্রযোজনা করেছেন দেব নিজেই। তাই এবারের পুজোতেও দেবের চমক থাকছে সেটাই মনে করছেন সিনেপ্রেমীরা।
পুজোয় ‘কাছের মানুষ’ এর সঙ্গে দেখা, মুক্তি পেল পোস্টার

এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে টলিউডে চমক দিয়েছেন দেব। যা দীর্ঘ সময় ধরে চলেছিল বড় পর্দায়। এবার প্রসেনজিতের সঙ্গে আআবার চমক দিতে চান দেব। যদিও এখানেই শেষ দেবের পরবর্তী ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। যদিও মিঠুনের সঙ্গে আগেও স্কিন শেয়ার করেছেন দেব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি কেমন হয়? তা জানতে আগ্রহী সকলেই।



