Anubrata Mondal: রাইস মিলে অনুব্রতর একাধিক গাড়ি, রহস্য খুঁজছে সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সকালে বীরভূমে ভোলে বোম রাইস মিলে তল্লাশি অভিযান চালাল সিবিআই। সেখানে অনুব্রতর আগেও ব্যবহার করা দুটি গাড়ির হদিশ পেয়েছে সিবিআই আধিকারিকরা। যে দুটি গাড়ি ওই জায়গা থেকে মিলেছে, সেখান থেকে স্পষ্ট এর আগে ওই গাড়িতে চড়েই অনুব্রত মণ্ডল এর আগেও কলকাতায় এসেছিলেন। পরে অন্য একটি গাড়ি করে যান এসএসকেএম হাসপাতালে। রাইস মিলে অনুব্রত একাধিক গাড়ি এল কীভাবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Anubrata Mondal: মুখ খুলছেন না অনুব্রত, আবদুল লতিফের খোঁজে নামল সিবিআই

প্রসঙ্গত, শুক্রবার সকালে বীরভূমের রাইসমিলে উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। সেখানে গ্যারেজে একাধিক দামী গাড়ি মিলেছে। প্রত্যেকটি গাড়িতে সাঁটানো রয়েছে ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা স্টিকার। রয়েছে পাইলট কারও। এই গাড়ির মালিক কারা? তা নিয়েই উঠেছে প্রশ্ন।

রাইস মিলে অনুব্রতর একাধিক গাড়ি, বিপুল সম্পত্তির মালিকের খোঁজে সিবিআই 
রাইস মিলে অনুব্রতর একাধিক গাড়ি, বিপুল সম্পত্তির মালিকের খোঁজে সিবিআই 

এদিন প্রায় ৪০ মিনিট ধরে অপেক্ষা করতে হয় সিবিআই আধিকারিকদের। প্রায় আধ ঘন্টার বেশী গেট খোলেননি? সেটাও জানার চেষ্টা করেছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকদের প্রশ্ন, এই চালকলের মালিক কে? চালকলের আর্থিকলেনদেন কীভাবে হত? প্রায় এক ঘন্টার বেশী সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ।

রাইস মিলে অনুব্রতর একাধিক গাড়ি, বিপুল সম্পত্তির মালিকের খোঁজে সিবিআই 

রাইস মিলে অনুব্রতর একাধিক গাড়ি, বিপুল সম্পত্তির মালিকের খোঁজে সিবিআই 
রাইস মিলে অনুব্রতর একাধিক গাড়ি, বিপুল সম্পত্তির মালিকের খোঁজে সিবিআই 

সূত্রের খবর ২০১১ সালের আগে অবধি রাইস মিলের মালিকানা ছিল অন্য কারও হাতে। পরে তা অনুব্রত মণ্ডল কিনে নেন। এর অংশীদার হন ছবি মণ্ডল, যিনি অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রীর। বাকি ৫০ শতাংশ মালিকানা অনুব্রত-কন্যা সুকন্যার। গোটা বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত