Jyotipriya Mallick: হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয়, জেল হেফাজতের নির্দেশের বিরোধিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় গত মাসে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে প্রায় একমাস জেল হেফাজতে ছিলেন তিনি। সেখানে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। এবার জেল হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick Filed case at Calcutta High Court)।

Jyotipriya Mallick: হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয়, জেল হেফাজতের নির্দেশের বিরোধিতা

আরও পড়ুন: কাঁধে বসানো হয়েছে টাইটেনিয়াম প্লেট, SSKM-এ অস্ত্রোপচারের পর কেমন আছেন মদন মিত্র?

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) অভিযোগ, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না। কয়েক সপ্তাহ আগে জেল হেফাজতে অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই এসএসকেএমে চিকিৎসা চলছে তাঁর। কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কেবিনের বাইরে সিসিটিভি লাগানো হয়েছে। কিন্তু বালুর অভিযোগ, নিরাপত্তার জেরে বাড়ির লোকের সঙ্গে দেখা করতে পারছেন না। তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও পরিবারের কারও সঙ্গে ঠিক করে কথা বলতে দেওয়া হচ্ছে না। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Jyotipriya Mallick: হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয়, জেল হেফাজতের নির্দেশের বিরোধিতা

গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলার (Ration Distribution Case) তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। দীর্ঘ ২৩ ঘণ্টার তল্লাশি শেষে তাঁকে গ্রেফতার করা হয়। এই মামলায় ধৃত বাকিবুর রহমানের সূত্র ধরেই ইডির নজরে উঠে আসেন মন্ত্রী। এরপর একে একে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয়, পরিবারের সঙ্গে দেখা করতে বাধা!

Jyotipriya Mallick: হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয়, জেল হেফাজতের নির্দেশের বিরোধিতা
Jyotipriya Mallick: হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয়, জেল হেফাজতের নির্দেশের বিরোধিতা

রেশন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে ইডি (ED)। বাকিবুর ও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ রয়ছিল। চার্জশিটে ওই দুজন ছাড়াও আরও ১০ টি কোম্পানির উল্লেখ ছিল। তদন্তকারীদের দাবি, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশ্রয় ছাড়া এই কাজ করতে পারতেন না বাকিবুর রহমান। এছাড়া এই দুর্নীতির অঙ্ক ৪৫০ কোটি ছাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে, চার্জশিটে এমনটাই জানিয়েছিল ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর