নজরবন্দি ব্যুরোঃ সকালেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দুপুরে সিবিআইয়ের সিট নিয়ে মামলার শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেবিষয়ে কোনও মামলা শুনলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ নিয়ে এখন কোনও নির্দেশ দেব না। সুপ্রিম কোর্টে মামলা চলছে।
উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সিট থেকে স্বেচ্ছায় অবসর নিতে চান ধরমবীর সিং। একথা জানিয়ে আগেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন সিবিআইয়ের আইনজীবী। শুক্রবার সেই বিষয়েই মামলার শুনানি চলছিল।

প্রসঙ্গত, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলা দ্রুত খতিয়ে দেখার আশ্বাস জানিয়েছিলেন তিনি। সিবিআইয়ের সিটে কয়েক জন বাঙালি অফিসার রাখার ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। পরে এসপি পদমর্যাদার ধরমবীর সরে যাওয়ার কথা প্রকাশ করেন। সেই সংক্রান্ত মামলা শুনলেন না বিচারপতি।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর সুপ্রিম কোর্টের তরফে দেওয়া রায় নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ আসার পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, কুণাল ঘোষকে প্রণাম, কারণ তিনি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, আজ তা মিলে গেছে।তিনি এত বড় ভবিষ্যতদ্রষ্টা সেটা আমার জানা ছিল না। যেভাবে হোক প্রণাম পৌঁছে দেবেন।
এখন কোনও নির্দেশ দেব না, সিটের বদল করলেন না বিচারপতি

কুণাল ঘোষ সম্পর্কে এহেন মন্তব্যের পরেই সরব হন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও আমার তরফ থেকে প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও বিরোধ নেই। তিনি চেয়ারে বসে যা যা নির্দেশ দিয়েছেন, যে অন্যায় করেছে, তার প্রতি কড়া ব্যবস্থা নেন। সেক্ষেত্রে আমরা তা ডিফেন্ড করতে যাবো না। অর্থাৎ নিজের মন্তব্যে কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন কোনও বিরোধিতা নেই।



