চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গেরুয়া শিবিরে যোগদান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

Justice Abhijit Gangopadhay: বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করে আসছে, জানিয়ে গেরুয়া শিবিরে যোগদানের কথা জানালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করে আসছে, জানিয়ে গেরুয়া শিবিরে যোগদানের কথা জানালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে, সূত্রের খবর, তমলুক থেকে টিকিট দিতে পারে গেরুয়া শিবির। আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: ২২ লক্ষ টাকা দিয়েও ট্রেন পেল না তৃণমূল, কেন এই সিদ্ধান্ত রেলের?

‘বৃহত্তর’ স্বার্থে রাজনীতিতে আসছেন সে কথা আগেই জানিয়েছেন। কিন্তু, লোকসভা ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়বেন কোন আসন থেকে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তমলুক, তমলুক করে যে খবর প্রচারিত হচ্ছে সেই খবরের সত্যতা কতটা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। মঙ্গলবার বিজেপিতে যোগদানের কথা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেও একবারও নিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম!

চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গেরুয়া শিবিরে যোগদান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!
চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গেরুয়া শিবিরে যোগদান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

‘তালপাতার সেপাই’ বা ‘সেনাপতি’ বলে উল্লেখ করে নাম না করেই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অভিজিৎ? বললেন, “ডায়মন্ড হারবারের দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব। কারা ওনাকে সেনাপতি বানিয়েছে জানি না, কোন যুদ্ধ তিনি জিতেছেন তাও জানি না।” অর্থাৎ, অভিজিতের মূল প্রতিদ্বন্দ্বী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সে ইঙ্গিত কিন্তু দিয়েই দিলেন তিনি।

চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গেরুয়া শিবিরে যোগদান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গেরুয়া শিবিরে যোগদান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

ডায়মন্ড হারবারে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হন তাহলে কিন্তু আসন্ন লোকসভায় সবচেয়ে বড় লড়াই দেখা যাবে সেখানেই। অন্যদিকে, সূত্রের খবর, তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। কলকাতা উত্তর থেকে প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া তাপস রায়। সেখানে আবার কংগ্রেসের প্রার্থী হতে পারেন সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র।

চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গেরুয়া শিবিরে যোগদান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত