জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে ২০২৬ সালের জুন মাস হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক বড় গ্রহের রাশি পরিবর্তনে তৈরি হবে বিরল জ্যোতিষ যোগ, যার প্রভাব পড়বে সব রাশির উপরেই। তবে বিশেষভাবে লাভবান হতে চলেছেন পাঁচ রাশির জাতক-জাতিকারা। কেরিয়ার, অর্থ, সম্পত্তি ও সম্পর্ক— একাধিক ক্ষেত্রে বড় সাফল্য ও উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে।
জ্যোতিষ গণনা অনুযায়ী, ২ জুন মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির এই গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপর ৮ জুন কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। ১৫ জুন বৃষ রাশি ছেড়ে মিথুনে যাবে সূর্য। পাশাপাশি ২১ জুন মঙ্গল প্রবেশ করবে বৃষ রাশিতে এবং ২২ জুন কর্কটে যাবে বুধ। এই ধারাবাহিক গ্রহ পরিবর্তন বহু রাশির ভাগ্যে বড় প্রভাব ফেলবে।


বৃষ রাশি
জুন মাসে কেরিয়ারে উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতকদের। অফিসে দায়িত্ব বাড়তে পারে, সেই সঙ্গে বাড়বে পদমর্যাদা ও আয়। নতুন কোনও বড় প্রজেক্টে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। স্বাস্থ্যও ভালো থাকবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য জুন মাস আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ। দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে লাভ হতে পারে। চাকরিক্ষেত্রে পদোন্নতির খবর মিলতে পারে। পরিবার ও দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনায় সফলতা আসবে।
সিংহ রাশি
কেরিয়ার নিয়ে বড় সুখবর পেতে পারেন সিংহ রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও প্রজেক্ট সফল হতে পারে। চাকরি ও ব্যবসায় উন্নতির পাশাপাশি নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। ব্যক্তিগত জীবনেও নতুন সম্পর্কের সূচনা হতে পারে।


কর্কট রাশি
জুন মাসে বৃহস্পতির অবস্থান কর্কট রাশির জন্য বিশেষ শুভ ফল নিয়ে আসবে। কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে বড় উন্নতির সম্ভাবনা রয়েছে। সম্পদ বৃদ্ধি এবং পারিবারিক সম্পর্কে মাধুর্য বাড়বে। মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ কোনও অর্জন আপনাকে মানসিক তৃপ্তি দেবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য জুন মাস গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়। কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে। নতুন চাকরির খোঁজে থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল। সম্মান ও সামাজিক প্রতিপত্তি বাড়বে।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, জুন মাসে গ্রহের এই বিরল অবস্থান বহু মানুষের জীবনেই ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে শুভ ফল পুরোপুরি পেতে ধৈর্য ও পরিকল্পনা বজায় রাখাও জরুরি।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



