ইন্দিরা কে হারিয়ে ছিলাম, ইনি আর কে? মমতার ভাষা বাংলার সংস্কৃতি নয়! তোপ নাড্ডার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইন্দিরা কে হারিয়ে ছিলাম, ইনি আর কে? মমতার ভাষা বাংলার সংস্কৃতি নয়! এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার তিনি প্রচার করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের একাধিক যায়গায়। বিজেপি-র বাড়ি বাড়ি ঘুরে এই প্রচার কৌশলের নাম ‘গৃহ সম্পর্ক অভিযান’। এই অভিযানে নেমেই নাড্ডা ভবানীপুর এলাকায় বিভিন্ন বাড়িতে বিজেপির ‘আর নয় অন্যায়’-এর প্রচারপত্র বিলি করেছেন। সেই নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে এদিন।

আরও পড়ুনঃ এত CRPF নিয়ে ঘুরেও আক্রান্ত কিভাবে? প্রচার না পেয়েই নাটক নাড্ডারঃ মমতা

ইন্দিরা কে হারিয়ে ছিলাম, ইনি আর কে? সাংবাদিক সম্মেলন করে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি বলেছেন, “পশ্চিমবঙ্গে অরাজকতা চরম সীমায় পৌঁছেছে। প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। প্রজাতান্ত্রিক উপায়েই এই সরকারের পতন বিজেপি ঘটাবে।”  বিজেপি সভাপতি দাবি করেন, “আরে আমরা ইন্দিরা গান্ধীর সঙ্গে লড়াই করে হারিয়ে দিয়েছিলাম, ইনি তো মমতা বন্দ্যোপাধ্যায়।” এর পরেই মমতাকে আক্রমণ করে নাড্ডা বলেন, “মমতাদি আপনি আজ আমার সম্পর্কে যা বলেছেন, সেটা আপনার সংস্কৃতির পরিচয় দিচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়, এটা মমতাদির নিজের সংস্কৃতি।”

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময়, শিরাকোল এলাকায় জেপি নাড্ডার কনভয়ের উপর হামলা হয়। দুস্কৃতীদের ছোঁড়া ইটের ঘায়ে গাড়ির কাঁচ ভেঙে যাওয়া থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব আহত হয়েছেন। যদিও এই ঘটনা সম্পর্কে পুলিশের বক্তব্য, “বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নড্ডা নিরাপদেই ডায়মন্ড হারবারের সভাস্থলে পৌঁছেছেন। তাঁর কনভয়ে কোনও হামলা হয়নি। ফলতা থানার অন্তর্গত দেবীপুরে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা কিছু দুষ্কৃতী হঠাৎই তাঁর কনভয়ের অনেক পিছনে থাকা কয়েকটি গাড়িতে পাথর ছোড়ে। সবাই নিরাপদে রয়েছেন, পরিস্থিতিও শান্ত। ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে।”

উল্লেখ্য এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, কলকাতায় নাড্ডা বিজেপির কর্মসূচিতে বাড়ি বাড়ি ঘুরেছেন কিন্তু প্রচার পাননি, কেউ সাড়াও দেয়নি তাঁর প্রচারে। সে কারনেই আজ গুন্ডাদের নিয়ে ডায়মন্ড হারবারে সভা করতে গিয়েছিলেন নাড্ডা। সেখানেই পাথর ছোঁড়ার নাটক করে এখন তৃণমূলের নামে দোষ দিচ্ছেন। মমতা প্রশ্ন তোলেন, “তোমরা প্ল্যানিং করে করোনি তো! আমি পুলিশকে বলব তদন্ত করে বের করতে সব মিথ্যে মানা যায় না। আর মানা যাবে না।” তাঁর কথায়, “এত সব সিআরপিএফ নিয়ে ঘুরছো, সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছো তাহলে কী করে গাড়িতে হাত দিল? এক এক জন গুন্ডাকে পর্যন্ত আধাসেনা জওয়ান দিয়ে রেখেছো।” তিনি বিজেপি-কে আক্রমণ করে বলেন, “যখন কিছু না থাকে তখন ভায়োলেন্স করে বিজেপি। তার পর বলে, “এই দেখো আমাকে মেরেছে।” একটা কনভয়ে ৫০টা গাড়ি থাকবে কেন? কেন দাঁড়িয়েছিলে রাস্তায়, কে একটা ইট মারবে আর ভিডিও তুলবে বলে? আগে থেকে গাড়ি থেকে ভিডিও করছিলে, তোমরা কি জানতে ইট মারবে!

এদিকে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে অস্বীকার করে টুইট করেছে রাজ্য পুলিশ। এবিষয়ে রাজ্য পুলিশের তরফে দাবি করা হয়, শান্তিপূর্ণভাবে ওই কনভয় পৌঁছেছে ডায়মন্ড হারবারে। ঘটনার পরেই বৃহস্পতিবার দুপুরে রাজ্যপুলিশের তরফে টুইট করে বলা হয়,

উল্লেখ্য,

 এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন,

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত