কোন বিষয়ে হোমওয়ার্ক করেনা BJP, দল চালাতে মমতাকেই সেরা মানেন জয় ব্যানার্জী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দল নিয়ে হোমওয়ার্ক করেনা BJP, দলের এই পরিস্থিতিতে রাশ ধরার জন্য নেই কোন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের পর থেকে যে হারে আজ কাল করে দলের নেতারা দলত্যাগ করছেন সেই প্রসঙ্গে আজ হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন বঙ্গ বিজেপির একেবারে প্রথম দিকের নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ মাথায় বন্দুক ধরে তালিবরা, ঘামতে ঘামতে তাদের প্রশংসা করলেন সঞ্চালক

নির্বাচনের আগে তৃণমূল থেকে বহু নেতা মন্ত্রী বিজেপিতে গিয়েছিলেন, কারণ হিসেবে বলেছিলেন মানুষের জন্য কাজ করবেন পদ্মবনে গিয়ে। ভোট মেতার পর থেকেই উল্টো সুর গাইছেন তারাই। জেলার নেতা কর্মীরা প্রথম থেকে বারবার দলবদলু দের দলে নেওয়া থেকে টিকিট দেওয়া সব বিষয়েই প্রতিবাদ করেছিলেন।

আজ বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পরে একই কথা বলছেন জয় বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন ব্যাবসায়ী তন্ময় ঘোষ, টিকিট পেয়েছিলেন এবং জিতেও ছিলেন। তবে মাস খানেকের মাথায় ফের দল বদলে আজ ব্রাত্য বসুর হাত ধরে ফিরে গেলেন তৃণমূলে।

তন্ময়ের দলত্যাগের পর বিজেপির বিধায়ক সংখ্যা কমলো ১। সব মিলিয়ে ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে। এসব নিয়ে বলতে গিয়েই জয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ফের প্রমাণিত হল বিজেপির হোমওয়ার্কের কোনও ধারণা নেই। তন্ময় ঘোষ তৃণমূলেরই ছিলেন। ভোটের আগে কেন তাঁকে বিজেপিতে নেওয়া হল। সঙ্গে সঙ্গে প্রার্থীও করা হল। জিতেও গেলেন। কিন্তু ফল প্রকাশের সাড়ে তিনমাসেই ডিগবাজি খেলেন।”

খোঁচা দিতে ছাড়েননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’কেও। জয়-এর বক্তব্য, “বিষ্ণুপুরে আমাদের এক নেতা আছেন, তিনি সব দলেই ছিলেন। ওনার নাকি অগাধ জ্ঞান। উনিও কোনও ধারণাই করতে পারেননি যে এমনটা হবে।” আর তার পরেই প্রশংসা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

স্পষ্ট ভাবে জানান বঙ্গ বিজেপিতে কঠোর হাতে দলের রাশ ধরার জন্য মমতা সমকক্ষ কেউ নেই, তিনি বলেন, “ভোটের আগে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া সব অযোগ্য তৃণমূল নেতারা যখন বিজেপিতে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তহাতে পরিস্থিতি সামলেছেন। কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে আমাদের দলে কোনও মমতা বন্দ্যোপাধ্যায় নেই।”

একই সঙ্গে কেন্দ্রের নেতাদের উদ্দেশ্যে বলেন  ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আমার আবেদন, রাজ্যে ভাল নেতা পাঠান। এখানকার নেতারা তোষামোদ ছাড়া কিছু বোঝেন না। অযোগ্য লোককে দায়িত্ব দিচ্ছেন। এভাবে চলতে পারে না। অবিলম্বে যোগ্য ব্যাক্তিদের খুঁজে বের করতে হবে আমাদের।” জয় বন্দ্যোপাধ্যায় বিজেপির একেবারে শুরুর দিকের নেতা, অথচ ভোটের আগে সেভাবে দেখা যায়নি কখনো। এতোদিন পরে দলের প্রই পুরানো নেতাদের অসন্তোষ বিজেপিকে আরও অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন