মাথায় বন্দুক ধরে তালিবরা, ঘামতে ঘামতে তাদের প্রশংসা করলেন সঞ্চালক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাথায় বন্দুক ধরে তালিবরা, দেশবাসীকে আশ্বস্ত করে ঘামতে ঘামতে তালিবানের স্তুতি করে গেলেন সঞ্চালক। এই ঘটনা আফগান ভূমের। যেখানে ২০ বছর পর ফিরে এসে এক ঝটকায় গণতন্ত্রের স্তম্ভ উপড়ে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে তালিবান গোষ্ঠী।

আরও পড়ুনঃ  ৬ মাস CPM থেকে সাসপেন্ড অজন্তা, ভুল ধরাতে দলের চিঠি গেল অনীল-কন্যার ঘরে

কয়েকদিনে একটা গোটা দেশের নকশা বদলে গিয়েছে। বদলে গিয়েছে জীবন যাপনের পদ্ধতি, বেঁচে থাকার ইচ্ছে সমস্ত কিছু। তালিব শাসন থেকে বাঁচতে বহু মানুষ দেশ ছেড়েছেন ইতিমধ্যে। বিমান ধরে পালিয়ে এসেছেন অন্য দেশে। যাঁরা পারেননি তাঁরা কোনক্রমে দিন গুজরান করছেন।

এর মধ্যেই তালিবরা নিজেদের প্রাথমিক বার্তা থেকে উল্টে গিয়ে একে একে জারি করেছে পরোয়ানা, নিজেদের হ্রিংস রুপ সামনে এনেছে দেশবাসীর। তবে সব কিছুর মধ্যেই তালিবরা জানিয়েছিল,সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু আজকের প্রকাশ্যে আসা ভিডিও দেখে শিহরিত আফগানিস্থান, চমকে উঠেছে গোটা বিশ্ব।

মাথায় বন্দুক ধরে তালিবরা, ঘামতে ঘামতে তাদের প্রশংসা করলেন সঞ্চালক
মাথায় বন্দুক ধরে তালিবরা, ঘামতে ঘামতে তাদের প্রশংসা করলেন সঞ্চালক

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে সংবাদ মাধ্যমের অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে তালিবরা। তার পরের ঘটনায় আরও চমকে উঠেছে গোটা বিশ্ব। সোজা সঞ্চালকের মাথায় বন্দুক ধরে স্তুতি বাক্য বলতে বাধ্য করছে তারা। তালিবদের পক্ষ থেকে বলা হয়েছিল খবর পাঠের সময় ওই সঞ্চালককে বলতে হবে দেশে তালিবদের থেকে ভয় পাওয়ার কিছুই নেই।

প্রাণ হাতে নিয়ে দেশ বাসীকে আশ্বস্ত করতে ঘামতে ঘামতে সে কথা বললেন সঞ্চালক।  তবে আশ্বস্ত করলেও সেই ভিডিওই দেশের পরিস্থিতির কথা বলে দিচ্ছে বলে মত প্রকাশ করেছেন বহু মানুষ। দেশের পরিস্থিতি স্বাভাবিক করার বদলে জোর পূর্বক তালিবরা দিনে দিনে যা করছে তাতে আতঙ্ক বাড়ছে আফগান ভূমে থেকে যাওয়া মানুষের মনে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন